
এক দশকের বেশি সময় ছোট পর্দায় অভিনয় করছেন সাফা কবির। সাম্প্রতিক সময়ে মনোযোগী হয়েছেন নিজেকে ভেঙে বিভিন্ন চরিত্রে উপস্থাপন করতে। এবার ভূত হয়ে ভয় দেখাতে আসছেন সাফা কবির। সিকদার ডায়মন্ডের ‘প্রতিধ্বনি’ নাটকে ভূতের চরিত্রে দেখা যাবে তাঁকে।
নাটকটি রিলিজ হওয়ার আগে গল্প বলতে চান না সাফা। তবে জানালেন ভালো লাগার মতো একটি কাজ হয়েছে। সাফা কবির বলেন, ‘আমার কাছে মনে হয়, আজকাল এমন ধরনের চিত্রনাট্য কম পাই, যেটা আমাকে এক্সাইটেড করে বা যে গল্পটা পড়ে মনে হবে নতুনত্ব আছে। এই নাটকের চিত্রনাট্য পড়ে কাজটি নিয়ে একধরনের উত্তেজনা কাজ করছিল। আমার ক্যারিয়ারে হরর কাজ তেমন একটা করা হয়নি। অনেক বছর আগে ভিকি জাহেদের একটা কাজ করেছিলাম। সেটাও পুরোপুরি হরর নয়। তাই শুরু থেকেই প্রতিধ্বনি নিয়ে আলাদা আগ্রহ ছিল। গল্প, লোকেশন, ক্যামেরা ওয়ার্ক সব মিলিয়ে দুর্দান্ত একটা কাজ হয়েছে। অপেক্ষায় ছিলাম কবে কাজটি আসবে। কারণ, এই নাটক নিয়ে দর্শকের রেসপন্সটা আমি জানতে চাই।’
হরর কাজ নিয়ে এক্সাইটেড থাকলেও শুটিংয়ের সময় ভয়ে ছিলেন সাফা। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘হরর কাজ করব, এটা ভেবে যেমন এক্সাইটেড ছিলাম; তেমনি ভয়েও ছিলাম। আমি এমনিতেই ভীতু প্রকৃতির। পুরোনো এক বাড়িতে শুটিং হয়েছে। রাতে শুটিংয়ের সময় একেবারে নির্জন হয়ে যেত চারপাশ। আশপাশে কোনো বাড়িঘর নেই, অভিনয় করছি হরর গল্পে, এর মধ্যে আমি করছি ভূতের চরিত্র। সব মিলিয়ে ভয়ই লাগত। কিন্তু টিমটা ছিল পুরো এনার্জেটিক। সবাই এত কো-অপারেটিভ, এত সুন্দর কাজ করে, আমার তো মনে হয়, নাটকের প্রতিটি ফ্রেম দর্শকের ভালো লাগবে।’
নির্মাতা সিকদার ডায়মন্ড জানান, প্রতিধ্বনি পুরোপুরি হরর নয়, এটি একটি সাসপেন্স থ্রিলার গল্প। তবে এর সঙ্গে হররের যোগসূত্র আছে। এতে দেখা যাবে, অনেক দিন পর এক লেখক দেশে আসে। গল্প লিখতে সে চলে যায় গ্রামের বাড়ি। সেখানে তার সঙ্গে ঘটতে থাকে অতি প্রাকৃতিক ঘটনা। রহস্য উদ্ঘাটন করতে নামে লেখক।

প্রতিধ্বনিতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, অশোক বেপারী, সাদিয়া তাজিন প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন কিশোর কুমার দাশ। ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নাটকটি।

দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
৩ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
৪ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
৪ ঘণ্টা আগে
মঞ্চ দিয়ে অভিনয়জীবন শুরু বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। নাট্যমঞ্চই তাঁর শিকড়—এমন কথা প্রায়ই বলে থাকেন অভিনেতা। তবে ভিজ্যুয়াল মিডিয়ার ব্যস্ততার কারণে মঞ্চে উঠতে পারেননি দুই যুগের বেশি সময়। অবশেষে দীর্ঘ ২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন।
৫ ঘণ্টা আগে