
বিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
ফ্যাশন সচেতন ব্যক্তিরা যা কিছু মেনে চলেন, তার মধ্যে খাবার অন্যতম। ফুড আর ফ্যাশনকে ঘিরে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ইরার জীবনের নানা ঘটনা ও জটিলতার গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটির কাহিনি। খুব ফ্যাশনেবল এই তরুণীকে বিভিন্ন কারণে নানা ঝামেলার মুখোমুখি হতে হয়। তাই ফিল্মের নাম রাখা হয়েছে লিটল মিস ক্যাওস। নির্মাতা ও গল্পকার মাহমুদা সুলতানা রীমা বলেন, ‘মেট্রোপলিটনের এই ক্যাওটিক জীবনে সবারই আছে অতীতের কিছু ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবন। কিন্তু এই ক্যাওটিক জার্নিতে যদি পাওয়া যায় একটু আশ্রয় আর ভরসার জায়গা, তাহলে কেমন হয়? সেই গল্প দেখা যাবে ফিল্মটিতে।’
মাহমুদা সুলতানা রীমা আরও বলেন, ‘এই গল্পে বন্ধুত্ব, প্রেম ও হিউমার পাবেন দর্শকেরা। এসেছে সম্পর্ক ও তার টানাপোড়েনের প্রসঙ্গও। এই সময়ের দর্শকেরা যেভাবে ভাবতে ভালোবাসেন, সেই ঢঙে কাজটি করা হয়েছে। লিটল মিস ক্যাওস একটি রোমান্টিক কমেডি ড্রামা।’
সাদনিমা বিনতে নোমান অভিনয় করেছেন ইরা চরিত্রে। গতকাল প্রকাশিত ওয়েব ফিল্মের ফার্স্ট লুক পোস্টারে বেলুন হাতে উড়ে যাওয়ার ভঙ্গিমায় পাওয়া গেছে তাঁকে। আর ইরাকে ধরে রেখেছে মারুফ। এই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। পোস্টারের ছবির মতো সিনেমার গল্পেও মারুফ শান্ত প্রকৃতির ছেলে। এলোমেলো ইরাকে ধরে রাখার চেষ্টা করে, আগলে রাখার চেষ্টা করে।
অভিনেতা সাদ সালমি নাওভী বলেন, ‘আমরা যখন স্ক্রিপ্ট পড়ি, তখন থেকে মজাগুলো টের পাচ্ছিলাম। এই সময়ে কথা বলার স্টাইল আর টার্মস ব্যবহার করা হয়েছে সংলাপে। তাই আমরাও ভালোভাবে কানেক্ট করতে পারছিলাম। আমার মনে হয়, দর্শকেরা মজা নিয়ে সিনেমাটি দেখবে।’
নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান জানান, সিনেমার চরিত্রটি যেমন, বাস্তবে তার ঠিক উল্টো তিনি। চ্যালেঞ্জ আছে বলে কাজটি করতে আগ্রহী হয়েছেন সাদনিমা।
জানা গেছে, শিগগির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে লিটল মিস ক্যাওস। চরকি জানিয়েছে, পর্যায়ক্রমে আসবে লিটল মিস ক্যাওসের ট্রেলার ও টিজার। জানানো হবে সিনেমার অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীদের নাম।

আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
৭ ঘণ্টা আগে
ঢাকায় আসছেন আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন তিনি। সতীর্থ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়। ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট।
১৭ ঘণ্টা আগে
দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে।
১৭ ঘণ্টা আগে
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়—এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে।
১৭ ঘণ্টা আগে