
সংগীতপ্রেমিদের চোখ থাকে বিলবোর্ড টপচার্টে। বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ, মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি। এ তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরা। বিলবোর্ডের টপ লিস্ট দেখে শ্রোতারাও বুঝে যান, বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বছরশেষে সেরা গান, শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড।
এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এ বছরের আসর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে ২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট (১৭টি)। এছাড়া, মরগান ওয়ালেন ১১টি ও সাবরিনা কার্পেন্টার পেয়েছেন ৯টি মনোনয়ন।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো নাম উঠল সাবরিনা কার্পেন্টারের। প্রথমবার মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় আরও আছেন টেডি সুইমস, টাইলা, বেনসন বুনে, শাবুজে ও চ্যাপেল রোয়ান।

বিলবোর্ডের আসরে ২০২৩ সালে প্রথম পুরস্কার পান জ্যাক ব্রায়ান। গত বছর ঘরে তুলেছিলেন টপ নিউ আর্টিস্ট, টপ রক আর্টিস্ট, টপ রক অ্যালবাম ও টপ রক সংয়ের পুরস্কার। এবার তিনি কয়টি পুরস্কার পান, সেটা দেখার অপেক্ষায় সবাই।
অন্যদিকে, গত এক দশক ধরে বিলবোর্ডের আসরে রাজত্ব করছেন টেলর সুইফট। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত ৩৯টি পুরস্কার পেয়েছেন তিনি। সুইফটের এ বছর প্রকাশিত অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রায় প্রতিটি অ্যাওয়ার্ড শোতে রাজত্ব করেছে। সুইফটভক্তদের আশা, বিলবোর্ডের আসরেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে তাঁর।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৪ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৪ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৭ ঘণ্টা আগে