
অন্যান্য অঙ্গনের মতো চলচ্চিত্রেও বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব। এআইয়ের সাহায্যে তৈরি হয়ে যাচ্ছে পুরো সিনেমা। এআইয়ের প্রভাবে সিনেমার ভবিষ্যৎ নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা, তখন মানুষের সৃষ্টিশীলতায়ই আস্থা রাখছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। তিনি মনে করেন, মানুষ সব সময় রিয়েল এবং রিয়েলিটি দেখতে চায়। সিনেমায় এআই আসবে, তবে মানুষের কোনো বিকল্প নেই।
গত সোমবার রাতে লন্ডনে বাফটা আয়োজিত ‘লাইফ ইন পিকচার্স’ শীর্ষক আলোচনায় উপস্থিত হয়ে এইআইয়ের প্রভাব নিয়ে নিজের ভাবনা শেয়ার করেন টম ক্রুজ। অনুষ্ঠানে চার দশকের দীর্ঘ ক্যারিয়ারের নানা স্মৃতিচারণার পাশাপাশি মুক্তির অপেক্ষায় থাকা তাঁর নতুন সিনেমা ‘ডিগার’ নিয়েও কথা বলেন টম।
টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের সিনেমাগুলো বরাবরই নতুন প্রযুক্তির ব্যবহারে এগিয়ে থেকেছে। এমনকি ২০২৫ সালের ‘দ্য ফাইনাল রেকনিং’ সিনেমায় এআইকে ভিলেন হিসেবে দেখানো হয়েছিল, সে কথা স্মরণ করিয়ে দিয়ে টম ক্রুজের কাছে জানতে চাওয়া হয়, প্রযুক্তি ও এআই চলচ্চিত্রশিল্পে কেমন প্রভাব ফেলবে?
টম ক্রুজ বলেন, ‘মানুষের বিকল্প কখনোই অন্য কিছু হতে পারে না। সিনেমা মানুষকে একসঙ্গে যুক্ত করে। মানুষ সব সময় বাস্তব জিনিস দেখতে চায়। তবে এআই আসবে এবং এটি থামানো যাবে না।’
ব্যবসায়িক দিক থেকে এ বছর হলিউডের জন্য দারুণ সফল একটি বছর। বক্স অফিসের রেকর্ড আয়ের উদাহরণ টেনে টম ক্রুজ বলেন, ‘মানবীয় গল্প ও দক্ষ কারুশিল্পের প্রতি মানুষের তীব্র চাহিদা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাই যত প্রযুক্তিই আসুক, সৃষ্টিশীল মানুষদের কাজ থামানো যাবে না; তাঁদের কাজ করে যেতে হবে।’
অনুষ্ঠানে নতুন সিনেমা ডিগার নিয়েও কথা বলেন টম ক্রুজ। অস্কারজয়ী মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত এই চলচ্চিত্রে টম অভিনয় করেছেন একজন ধনী তেল ব্যবসায়ীর চরিত্রে। প্রস্থেটিক মেকআপ দিয়ে এ সিনেমায় যেভাবে বদলে ফেলা হয়েছে টম ক্রুজের লুক, তাতে তাঁকে চেনা কঠিন। টম ক্রুজ জানান, চরিত্রটির রূপ দিতে প্রতিদিন ছয় ঘণ্টার বেশি সময় ধরে বিশেষ প্রস্থেটিক মেকআপ ও ফ্যাট বডি স্যুট নিতে হতো তাঁকে। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিগার।

অনেক বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। খুব ভালো লাগছে। আগে যখন অ্যালবাম প্রকাশ করা হতো, তখন যেমন এক ধরনের আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করত, অনেক দিন পর সেই অনুভূতিটা হচ্ছে। অ্যালবামে যাঁরা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
১ ঘণ্টা আগে
খাঁচায় বন্দী একটি পাখি আর বনের মুক্ত পরিবেশের একটি পাখি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘দুই পাখি’ কবিতা। খাঁচার পাখি সোনার খাঁচায় নিরাপদ ও নিয়মে অভ্যস্ত, আর বনের পাখি মুক্ত আকাশে ও স্বাধীনতায় বাঁচতে চায়।
২ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এপিটি মিডিয়ার ব্যানারে আসছে কণ্ঠশিল্পী ইবনাত সালমা ও আকাশ সেনের নতুন গান। ‘বাজে ঢোল’ শিরোনামের গানটি লিখেছেন রফিক মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন এন ফরহাদ।
২ ঘণ্টা আগে
সিনেমা বানানোর চেয়ে মুক্তির সময় বেশি ভোগান্তিতে পড়েন স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। এ নিয়ে প্রায় সময় আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। সম্প্রতি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কথা ভেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী। এবার স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর নতুন প্ল্
২ ঘণ্টা আগে