
আনন্দমেলা
বিটিভিতে ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে আনন্দমেলা। উপস্থাপনায় মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। নাচ, গান, কমেডি, নাটিকাসহ তারকাদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন।
ইত্যাদি
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে দেখা যাবে ‘ইত্যাদি’। পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। রয়েছে গান, নৃত্য, নাটিকা, প্রতিবেদনসহ নানা আয়োজন।
কৃষকের ঈদ আনন্দ
চ্যানেল আইয়ে ঈদের পরের দিন বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এ গেম শোয়ের এবারের পর্ব ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়।
ঈদ বিনোদন মেলা
প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের ৪র্থ দিন ও ৫ম দিন রাত সাড়ে ১০টায়। রয়েছে নাচ, গান, স্কিট, স্ট্যান্ডআপ কমেডিসহ অনেক আয়োজন।
স্টার ভার্সাস স্টার
দেখা যাবে এটিএন বাংলায় ঈদের পরের দিন রাত সাড়ে ১০টায়। উপস্থাপনায় ফারজানা বিথী, অংশগ্রহণে শবনম ফারিয়া, আঁচল, ঝিলিক ও শখ।
ফান এন ফান
প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের ৬ষ্ঠ ও ৭ম দিন রাত সাড়ে ১০টায়। থাকবে সমসাময়িক বিষয় নিয়ে একক ও দ্বৈত স্ট্যান্ডআপ কমেডি। উপস্থাপনায় আবু হেনা রনি।
তারায় তারায়
নাগরিক টিভিতে ঈদের দিন থেকে সাত দিন রাত ১০টায় প্রচারিত হবে এ সেলিব্রিটি শো। শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় এতে অংশ নিয়েছেন পূজা চেরি, পূর্ণিমা, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, চাষী আলম, শাওন ও শিরিন আক্তার শিলা।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে