কোরবানির ঈদ উপলক্ষে তৈরি হলো নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’। ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’—এমন কথায় গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গেয়েছেন কনা ও সৈয়দ অমি। এরই মধ্যে গানের অডিও-ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে আগামীকাল ১৪ মে সন্ধ্যায় সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।
আমপাতা জোড়া জোড়া গানটির সুর করেছেন সৈয়দ অমি। সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি। মিউজিক ভিডিওর শুটিং হয়েছে লন্ডনে। ক্যামেরায় ছিলেন আশিক মাহমুদ। মেকআপ করেছেন আঁচল আঁখি। কোরিওগ্রাফি করেছেন মো. মঞ্জুর আহমেদ। মডেল হয়েছেন অমি ও আঁচল আঁখি। প্রযোজনার পাশাপাশি গানটির ভিডিওর নির্দেশনাও দিয়েছেন সৈয়দ অমি।
গীতিকার স্নেহাশীষ বলেন, ‘সৈয়দ অমি ভাই আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ড্যান্স বিটের একটা গান করার। সেই কথা মাথায় রেখেই গানটি লেখা। এরপর বেশ সময় নিয়ে গানটির ভয়েস রেকর্ডিং, মিক্স মাস্টারিং করেছেন। লন্ডনে গিয়ে শুটিং করেছেন। সব মিলিয়ে এবার ঈদে একটি ধামাকা গান উপহার দেওয়ার সব রকমের চেষ্টা আছে এই গানে।’
গানটি নিয়ে সুরকার ও সংগীতশিল্পী সৈয়দ অমি বলেন, ‘আমার অন্য গানগুলোর মতো এই গানও শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস। ঈদ উৎসবকে মাথায় রেখেই ড্যান্স বিটে করা হয়েছে গানটি। রেকর্ডিং করেছিলাম প্রায় তিন মাস আগে। লন্ডনের বিখ্যাত কিছু লোকেশনে শুটিং করেছি মিউজিক ভিডিওর। আমার সঙ্গে মডেল হয়েছেন আঁচল আঁখি। সংগীতপ্রেমীদের ঈদের আনন্দকে আরও একটু বাড়িয়ে তুলতেই বেশ বড় আয়োজনে তৈরি হয়েছে আমপাতা জোড়া জোড়া গানটি। আমার খুব পছন্দের একটি গান হয়েছে। সবার ভালো লাগলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।’

১০ মে থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী এই আয়োজন শেষ হবে ২০ মে, স্মরণ করা হবে ৪৫ গুণীজনকে।
২৯ মিনিট আগে
কান উৎসবকে কি এড়িয়ে চলছে হলিউড? ৭৯তম আসরে বড় স্টুডিওগুলোর অনুপস্থিতি নিয়ে এমন নানা প্রশ্ন তৈরি হয়েছে। ২০১৭ সালের পর এই ঘটনা এবারই প্রথম, নেই কোনো হলিউড ব্লকবাস্টার সিনেমার প্রিমিয়ার, নেই মেগা তারকাদের ভিড়। এর আগে প্যারামাউন্টের ‘টপ গান: ম্যাভেরিক’...
২ ঘণ্টা আগে
শর্মিষ্ঠা রহমান জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর দাফনের প্রস্তুতি চলছে। বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হতে পারে।
১ দিন আগে
জিয়াউল রোশান অভিনীত ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেয়েছে ৮ মে। তবে প্রচারে নেই নায়ক। এখনো পুরো পারিশ্রমিক বুঝে পাননি, সিনেমা মুক্তির বিষয়ে তাঁর সঙ্গে আলোচনাও করা হয়নি—এমন অনেক অভিযোগ রোশানের।
১ দিন আগে