
ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন আসিফ আকবর ও লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানের শিরোনাম ‘রূপসী শ্রীমঙ্গল’। শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তৈরি গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম। ২১ মে দুপুরে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে এই মিউজিক্যাল ফিল্ম।
দুটি পাতা একটি কুঁড়ি তথা চায়ের দেশখ্যাত শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য, সংস্কৃতি আর ঐতিহ্যকে গীতিকবিতার ভাষায় তুলে ধরেছেন লন্ডনপ্রবাসী গীতিকবি কায়েস আজিজ। গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। সুর ও সংগীত আয়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যুক্তরাজ্যের সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। তিনি ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি বাংলা ও উর্দু গানে সুর ও কণ্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেছেন।
রূপসী শ্রীমঙ্গল গানটি নিয়ে শিল্পী আসিফ আকবর বলেন, ‘এটি একেবারেই ভিন্নধর্মী একটি গান। এ ধরনের গান খুবই কম গাওয়া হয়েছে আমার। এই গানে শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের কথা বলা হয়েছে। গানটির অন্যতম উদ্দেশ্য শ্রীমঙ্গলকে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া। এমন অসাধারণ একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুবই ভালো লাগছে।’
রুবাইয়াত খান বলেন, ‘আমরা সবাই মিলে একটি সুন্দর কাজ করার চেষ্টা করেছি। কাজটি সবার ভালো লাগলে আমাদের চেষ্টা সার্থক হবে। সবাই ভিডিওটি দেখবেন, গানটি শুনবেন।’
রাজা কাশেফ বলেন, ‘আমরা সবাই মনপ্রাণ দিয়ে কাজটি করেছি। সবার অনেক সহযোগিতা চাই। সবার সহযোগিতায় শ্রীমঙ্গলকে তথা বাংলাদেশের সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই।’
রূপসী শ্রীমঙ্গল শিরোনামের গান ও মিউজিক্যাল ফিল্মের প্রকাশনা উপলক্ষে ২১ মে দুপুরে রাজধানীর বনানী ক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আরও উপস্থিত থাকবেন সংগীতশিল্পী ও সংগীতসংশ্লিষ্ট কলাকুশলীরা।
গানটির প্রকাশক ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘আমি আর কণ্ঠশিল্পী আসিফ আকবর কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলাম। তখনই গানটির পরিকল্পনার সঙ্গে জড়িয়ে যাই। খুবই ভালো লাগছে ধ্রুব মিউজিকের ব্যানারে এমন একটি গান প্রকাশ করতে পেরে। আমি মনে করি, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের সৌন্দর্য আর সংস্কৃতি নিয়ে এ ধরনের গান হওয়া উচিত। তাহলে পুরো দেশের সৌন্দর্য আর ঐতিহ্যের কথা জানতে পারবে বিশ্বের মানুষ।’

সাম্প্রতিক সময়ে নতুন প্রজন্মের বেশ কয়েকজন টালিউড অভিনেত্রী যাত্রা শুরু করেছেন ঢাকাই শোবিজে। গত রোজার ঈদে ঢালিউডে অভিষেক হয়েছে জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এবার অভিষেকের অপেক্ষায় ওপার বাংলার আরেক অভিনেত্রী সৃজা দত্ত। বড় পর্দা নয়, তিনি অভিনয় করেছেন ওটিটিতে।
১৬ ঘণ্টা আগে
রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো এবার কোরবানির ঈদে দেখা যাবে ঘরে বসে। ২১ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘দম’, ২৪ মে হইচইয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মুক্তির ঘোষণা এসেছে কয়েক দিন আগেই। এবার জানা গেল সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’-এর ওটিটি মুক্তির খবর। কোরবানির ঈদ উপলক্ষে দুই ওটিটি প্ল্যাটফর্ম...
১৭ ঘণ্টা আগে
কান উৎসবে কোন সিনেমা দর্শকদের কতটা সমাদর পাচ্ছে, তার প্রাথমিক মানদণ্ড স্ট্যান্ডিং ওভেশন। সিনেমা শেষ হওয়ার পর দর্শকেরা দাঁড়িয়ে হাততালি দিয়ে নির্মাতা ও কলাকুশলীদের সাধুবাদ ও সম্মান জানান। কানে কেবল হাততালি দেওয়াটাই বড় কথা নয়, কত মিনিট ধরে এই স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হচ্ছে—সেটিও গুরুত্বপূর্ণ।
১৮ ঘণ্টা আগে
ইরান সরকারের কঠোর নিষেধাজ্ঞা ও সেন্সরশিপের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি আবারও আইনি জটিলতার মুখোমুখি। তেহরানের একটি বিপ্লবী আদালত তাঁর বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে