
বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তবে তাঁর স্ত্রী কারিনা কাপুর খান ও তাঁদের সন্তানরা নিরাপদে আছেন। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে। তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। এনডিটিভির খবরে এসব তথ্য জানা গেছে।
গতকাল বুধবার রাত আড়াইটার দিকে চুরির চেষ্টার সময় ঘটনাটি ঘটে। ঘরে ঢোকা চোরকে সাইফ আলি খান বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। তখন ছুরিকাঘাতে আহত হন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
সাইফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাইফের হাতে আঘাতের কারণে অস্ত্রোপচার চলছে। কারিনা কাপুর খান ও তাঁদের দুই সন্তান নিরাপদে আছেন। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি এবং বিষয়টি নিয়ে কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানাচ্ছি। পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে।"
এ ঘটনায় বান্দ্রা থানায় এজাহার করা হয়েছে। পুলিশ বলছে, চোর একজনই ছিল এবং সে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে একজন আহত।

এদিকে ঘটনার সময় বন্ধু রিয়া কাপুর, সোনম কাপুর এবং বোন কারিশমা কাপুরের সঙ্গে ডিনারে ছিলেন কারিনা। করিশ্মা ডিনারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিশমা।
সম্প্রতি সন্তানদের নিয়ে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাইফ ও কারিনা। নববর্ষ উদ্যাপন শেষে তারা মুম্বাইয়ের বাড়িতে ফিরেন।
লীলাবতী হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, সাইফ আলি খানের আঘাত গুরুতর হলেও তিনি এখন আশঙ্কামুক্ত।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৮ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৮ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৯ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৯ ঘণ্টা আগে