অভ্যুত্থানের গান

জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি হয়েছে নতুন এই গান।
‘নতুন দিনের গান’ শিরোনামের গানটি নিয়ে সাব্বির জামান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কথা তুলে ধরতে নতুন এই গান। খুব সুন্দর হয়েছে গানটি। গানের কথা লিখেছেন মোহসীন আহমেদ। মিল্টন খন্দকারের সুর নিয়ে নতুন করে বলার নেই। যথারীতি দারুণ একটা সুরে গানটি বেঁধেছেন তিনি। অনন্যা ও আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। শ্রোতাদের ভালো লাগলে আমাদের চেষ্টা সার্থক হবে।’
সহশিল্পী অনন্যাকে নিয়ে সাব্বির বলেন, ‘অনন্যার কণ্ঠ খুব মিষ্টি ও সুরেলা। তার সঙ্গে আগেও বেতারে গান গেয়েছি। আমার সুরে গান গেয়েছিল অনন্যা। তার সঙ্গে আগে গান করার অভিজ্ঞতা বেশ কাজে দিয়েছে এই গানে।’
অনন্যা আচার্য্য বলেন, ‘সাব্বির ভাই খুব প্রিয় ও শ্রদ্ধাভাজন একজন শিল্পী। আমার সৌভাগ্য হয়েছিল তাঁর সুরে গান করার। বেতারে আমরা একসঙ্গে বেশ কিছু মৌলিক গান গেয়েছি। শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের সুর করা গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি, প্রচারে এলে শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এনটিভিতে সরাসরি সংগীত পরিবেশন করবেন অনন্যা আচার্য্য।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে