পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। টিভি, ওটিটি, সিনেমা—সব মাধ্যমে সমানতালে কাজ করছেন। এবার তিনি আসছেন নতুন পরিচয়ে। ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত (বাংলাদেশ-ভারত ও সিঙ্গাপুর) বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ প্রধান বিচারকের দায়িত্ব পেয়েছেন মোশাররফ করিম। এবারই প্রথম কোনো চলচ্চিত্র উৎসবে বিচারকের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে।
মোশাররফ করিম বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যত সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু ততটা সহজ নয়। তবে আমি যেকোনো কাজে সেরাটাই দেওয়ার চেষ্টা করি। বাভাসি সত্যিই অসাধারণ এক প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধাবিকাশের সুযোগ রয়েছে। এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এটাই আমার প্রথম দায়িত্ব পাওয়া। ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে বিচারক হিসেবে আমাকে এমন একটি দায়িত্বে রাখার জন্য।’
এবার বাভাসি চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশ থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়েছে। প্রাথমিক বাছাই পর্বে ৫২টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এর মধ্যে জুরিবোর্ডের পর্যবেক্ষণে সেরা ১৬টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে দ্বিতীয় পর্বের জন্য। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাইনাল রাউন্ডের জন্য সাতটি চলচ্চিত্র বাছাই করা হবে।
বাভাসি চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যকার, নির্মাতা, অভিনয়শিল্পী, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, সম্পাদনা, গীতিকার, আবহ সংগীত, রূপসজ্জা ইত্যাদি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।
বাভাসি চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা জানিয়েছেন, চলচ্চিত্রের মাধ্যমে দেশ-বিদেশের সংস্কৃতি, শিল্পচর্চা ও সৃজনশীল ভাবনার আদান-প্রদানকে আরও সমৃদ্ধ করা এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের নির্মাতাদের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাভাসি।

বিশ্বসফর শেষে এবার নতুন এক যাত্রা শুরু করলেন পপসংগীত দুনিয়ার সুপারস্টার টেইলর সুইফটের। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসির সঙ্গে।
৩৪ মিনিট আগে
গতকাল শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতভর ভোট গণনা শেষে শনিবার ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতভর ভোট গণনা শেষে শনিবার ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
জাত কিংবা ধর্ম নয়, মানুষের পরিচয় কেবল মানুষ। থিয়েটার নাট্যদলের নাটক ‘নিখাই’ এমন বৈষম্যহীন মানবিকতার গল্পই বলে। এটি থিয়েটারের ৩৪তম প্রযোজনা। ১১ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে দেখা যাবে নিখাই নাটকের শততম প্রদর্শনী।
৩ ঘণ্টা আগে