
আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী।
গতকাল শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। রাতভর ভোট গণনা শেষে শনিবার ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, শিবা শানু ২৪৩ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে ইলিয়াস কোবরা, ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন—আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

তাঁর মৃত্যুর পর চলচ্চিত্র ও আলোকচিত্র জগতের বহু সহকর্মী শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে জনপ্রিয় তারকা আলোকচিত্রী অতুল কাসবেকরের একটি আবেগঘন স্মৃতিচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
১৫ ঘণ্টা আগে
না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর। ৮ অক্টোবর ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার ভোরে বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এই অভিনেতাকে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, টানা ৪৫ মিনিট দেওয়া হয় সিপিআর। কিন্তু শেষরক্ষা হয়নি।
১ দিন আগে
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ শুরু করেন। নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছেন। নাচের প্রশিক্ষণ নিয়েছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। অভিনয়ের পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সেখানেই নাচের শিক্ষক
১ দিন আগে
বিডিআর বিদ্রোহের শহীদদের স্মরণে আসিফ আকবর গেয়েছিলেন ‘ট্র্যাজেডি পিলখানায়’। ২০০৯ সালে প্রকাশিত গানটিতে আসিফের সঙ্গে গেয়েছিলেন সাবরিনা পড়শী। দেড় দশক পর নতুন সংগীত আয়োজনে আবার তৈরি হয়েছে গানটি। এবার আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে নতুন কুঁড়ির আধুনিক গানে বিজয়ী রোদসী নূর সিদ্দিকী।
১ দিন আগে