
ওয়েব প্ল্যাটফর্মের হাত ধরে অনেক নতুন অভিনয়শিল্পীর উঠে আসার কথা ছিল। অন্যান্য দেশে সেটাই দেখা যায়। তবে আমাদের দেশের চিত্রটা ভিন্ন। পরিচিত শিল্পীরাই প্রাধান্য পান দেশের ওয়েব কনটেন্টে। তাই নতুনদের উঠে আসার পথ অনেকটা কঠিন। তবে এর মধ্যেও এ বছর ওটিটি ও টিভি নাটকে কয়েকজন নতুন অভিনয়শিল্পী আলো ছড়িয়েছেন।
সিফাত আমিন শুভ
‘কলকাতা ডায়েরিজ’ ওয়েব ফিল্ম দিয়ে নজর কেড়েছেন সিফাত আমিন শুভ। রাশেদ রাহার পরিচালনায় সিনেমাটিতে শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিকের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন শুভ। এ ছাড়া শিরোনামহীন ব্যান্ডের মিউজিক ভিডিওতে দেখা গেছে তরুণ এই অভিনেতাকে।
জেফার রহমান
সংগীতশিল্পী জেফার এ বছর হাজির হয়েছেন নতুন পরিচয়ে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ ওয়েব ফিল্মে প্রথম অভিনয় করেছেন তিনি।
সাবরিন আজাদ
জাহিদ প্রীতমের ‘ফ্রেঞ্জি’ ওয়েব সিরিজ দিয়ে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেত্রী সাবরিন আজাদ। ফ্যাশন ডিজাইনার হতে চাওয়া নিতু চরিত্রে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।
মালাইকা চৌধুরী
বোন মেহজাবীনের পথ ধরে অভিনয় শুরু করেছেন মালাইকা চৌধুরী। মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে মালাইকার।
সিকদার মুকিত
এক দশক অভিনয় করলেও এ বছরই প্রথম ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিকদার মুকিত। ‘মেসমেট’ সিরিজ দিয়ে জানান দিয়েছেন বড় চরিত্রের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।
রেহান
এ বছর নাটকে অভিষেক হয়েছে মডেল রেহানের। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘যুগল’ নাটক দিয়ে জানান দিতে সক্ষম হয়েছেন অভিনয়টাও ভালো পারেন তিনি।

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
৫ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময় নানা আয়োজনে কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশ ও এ দেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি। এ দেশের মানুষও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বারবার। কবীর সুমন যতবার বাংলাদেশে গান শোনাতে এসেছেন, প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছে এ দেশের
১৩ ঘণ্টা আগে
ফেরদৌস ওয়াহিদ, হুমায়রা বশির, জুলি, পথিক নবী, রেজা আলী—তাঁদের সংগীতশিল্পী হিসেবেই চেনে সবাই। এবার তাঁরা একসঙ্গে হাজির হচ্ছেন অভিনয়শিল্পী হয়ে। তাঁদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ড্রামা ‘ডিজিটাল নবাব’। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম।
১৩ ঘণ্টা আগে
গত রোববার রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম আসর। এবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জাভিয়ের কালভো এবং জাভিয়ের আমব্রোসির স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’। ২০১১ সালের পর ইংরেজি ভাষার বাইরে প্রথম চলচ্চিত্র হিসেবে পিপলস চয়েস
১৩ ঘণ্টা আগে