
আজ ২২ শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নানা আয়োজন সাজিয়েছে দেশের টিভি চ্যানেলগুলো। নির্বাচিত কয়েকটি চ্যানেলের আয়োজনের খবর থাকছে এই প্রতিবেদনে।
সকাল ৭টা ৫০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। পর্বটি সাজানো হয়েছে রবীন্দ্রসংগীত দিয়ে। সকাল ৯টা ৪৫ মিনিটে রয়েছে জিল্লুর রহমানের সঞ্চালনায় ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানের বিশেষ পর্ব।
বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র ‘শাস্তি’। পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। চিত্রনাট্য করেছেন মমতাজউদদীন আহমদ। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। এটি বাংলাদেশে রবীন্দ্রসাহিত্যের প্রথম চলচ্চিত্রায়ণ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, রিয়াজ, পূর্ণিমা, শহিদুল আলম সাচ্চু, এ টি এম শামসুজ্জামান, নাসরিন প্রমুখ।
সকাল ৭টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ‘তাসের দেশ’। মঞ্চনাটকটি পরিবেশন করেছে ‘ফুলকি’। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব এবং সংগীত আয়োজন করেছেন সোমা রায়। দুপুর ১২টায় দেখা যাবে কবিগুরুর রচিত গান নিয়ে অনুষ্ঠান ‘মেঘের কোলে রোদ হেসেছে’। গান শোনাবেন আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান ও বিদ্যাস্তুতি সিংহ। বিকেল ৫টা ৩০ মিনিটে রয়েছে ‘রবির কিরণ’। কবির রচিত বিভিন্ন কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে কল্পরেখার ছোট্ট বন্ধুরা। রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মাধো’ ও ‘ডাকঘর’। মাধো নির্মাণ করেছেন সুমনা সিদ্দিকী, ডাকঘর বানিয়েছেন লুসি তৃপ্তি গোমেজ।
সকাল ৮টায় ‘সকালের গান’ অনুষ্ঠানে সরাসরি গাইবেন সংগীতশিল্পী শিমু দে। তিনি গেয়ে শোনাবেন রবীন্দনাথ ঠাকুরের গান। সকাল ৯টা ৩০ মিনিটে রবীন্দ্রসংগীত গেয়ে শোনাবেন আজিজুর রহমান তুহিন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখা যাবে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যালোকে রবীন্দ্রনাথ’। কবিগুরুর কবিতা ও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পীরা।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৫ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে