দুই মাস হয়ে গেছে সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার। গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলি চালানোর ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তের সার্থে এবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সালমান খান ও তাঁর ভাই আরবাজ খানকে। ভারতীয় গণমাধ্যমকে এক তদন্ত কর্মকর্তা জানিয়েছে, গুলি চলার সময় অভিনেতা এবং তাঁর পরিবারের সদস্যরা বান্দ্রা ওয়েস্টের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁদের বাড়িতে উপস্থিত ছিলেন।
সালমান খান পুলিশকে জানিয়েছেন, গুলির শব্দ শুনে তিনি জেগে উঠেছিলেন। কী হচ্ছে দেখার জন্য ব্যালকনিতে গিয়ে দেখেন বাইরে কেউ নেই। বিবৃতিতে, সালমান খান বাড়িতে গুলি চালানোর ঘটনায় তার পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা গেছে বাইরে ঘোরাফেরার ক্ষেত্রে সালমানের ওপর কিছু শর্ত আরোপ করেছিল মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চ। তবে সালমান তা মানতে নারাজ। ১৮ জুন থেকে ‘সিকান্দার’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এ আর মুরুগাদোস পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৫ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৫ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৯ ঘণ্টা আগে