Ajker Patrika

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

বিনোদন ডেস্ক
২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী
নওয়াজউদ্দিন সিদ্দিকী

মঞ্চ দিয়ে অভিনয়জীবন শুরু বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। নাট্যমঞ্চই তাঁর শিকড়—এমন কথা প্রায়ই বলে থাকেন অভিনেতা। তবে ভিজ্যুয়াল মিডিয়ার ব্যস্ততার কারণে মঞ্চে উঠতে পারেননি দুই যুগের বেশি সময়। অবশেষে দীর্ঘ ২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন। যুক্তরাষ্ট্রের শিকাগোর মঞ্চে ‘নাকাব’ নাটকে অভিনয় করবেন তিনি।

ইতিমধ্যে মঞ্চে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন নওয়াজউদ্দিন। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডলে শিকাগো সফরের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, নাকাব নাটকের কলাকুশলীদের সঙ্গে রিহার্সাল করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনেতার কাছে নাকাব শুধুই একটি নাটক নয়, বরং নিজের অভিনয়জীবনের শিকড়ে ফেরার এক আবেগঘন অধ্যায়।

মুম্বাইয়ে প্রতিষ্ঠা পাওয়ার আগে মঞ্চই ছিল নওয়াজউদ্দিনের ধ্যানজ্ঞান। সেখানে দীর্ঘদিনের অনুশীলন আর প্রশিক্ষণের অভিজ্ঞতাই তাঁর অভিনয়ের ভিত শক্ত করেছিল। পরবর্তী সময়ে ‘গ্যাংস অব ওয়াসেপুর’সহ একাধিক চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তাঁর অভিনয়ের যে প্রশংসা মিলেছে, তার পেছনে নাট্যমঞ্চের অভিজ্ঞতার বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন অনেকে।

সিনেমা ও ওটিটির ব্যস্ততার মধ্যেও থিয়েটারের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন নওয়াজউদ্দিন। ২৫ বছর পর তাঁর এই প্রত্যাবর্তনকে নিজের পুরোনো ঠিকানায় ফেরা হিসেবে দেখছেন নাট্যপ্রেমীরা।

শিকাগো সফরে নওয়াজউদ্দিনের সঙ্গে তাঁর মেয়ে শোরার উপস্থিতিও নজর কেড়েছে। ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন এই অভিনেতা। তবে বিশেষ মুহূর্তে সন্তানদের সঙ্গে কাটানো সময়ের কিছু ঝলক মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত