তিন দিনে ‘গোলমাথা আর চোখামাথা’ নাটকের পাঁচ প্রদর্শনী

গত এপ্রিলে মঞ্চে আসে স্পর্ধা: একাডেমি অব পারফর্মিং আর্টসের নতুন প্রযোজনা ‘গোলমাথা আর চোখামাথা’। আবারও মঞ্চে আসছে নাটকটি। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৩ থেকে ২৫ জুলাই তিন দিনে নাটকটির পাঁচটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৪ জুলাই বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ২৫ জুলাই বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে গোলমাথা আর চোখামাথা নাটকটি।
জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটকটি অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু। পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছেন মহসিনা আক্তার। নাটকটি নিয়ে স্পর্ধা জানিয়েছে, ব্যঙ্গ, হাস্যরস আর প্রশ্নের ভেতর দিয়ে এগোনো এই নাটক সমাজকে নতুন করে ভাবতে আমন্ত্রণ জানাবে।
গোলমাথা আর চোখামাথা নাটকের এই পাঁচ প্রদর্শনী দিয়ে চার দশকের বেশি সময় পর অভিনয়ে ফিরছেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। সবশেষে ১৯৮৪ সালে ‘ফণীমনসা’ নাটকে শেষবার অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘদিন পর মঞ্চে অভিনয় প্রসঙ্গে সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘একজন নির্দেশকের মঞ্চে কাজ করা দরকার। মঞ্চে অভিনয় করলে অভিনয়ের সংকটটা বোঝা যায়। অভিজ্ঞতাটি নির্দেশক হিসেবে আমার কাজে লাগবে। এ ছাড়া ছাত্রীর (মহসিনা আক্তার) নির্দেশনায় কাজ করছি। এটা আমার জন্য গৌরবের বিষয়।’
সৈয়দ জামিল আহমেদ ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করছেন তিতাস জিয়া, ফাইযা চৌধুরী, ফাতিমা নুজহাত কাদেরী, শামস ইমন, ইভা আফরোজ খান, নুসরাত জাহান প্রমুখ।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
৪ ঘণ্টা আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
৫ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
৫ ঘণ্টা আগে
সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের নজির তো কতই আছে, কিন্তু একটি সুর কীভাবে গোটা বিশ্বকে একই ছন্দে বাঁধতে পারে—তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ‘পাসুরি’। কোক স্টুডিও পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই গান এবার পাকিস্তানি মিউজিকের ইতিহাসের সেরা রেকর্ডটি গড়ে নিয়েছে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এক বিলিয়ন
৫ ঘণ্টা আগে