
প্রথমবার ওটিটি কনটেন্টে অভিনয় করলেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে দেখা যাবে তাঁদের অভিনয়। এই পর্ব দিয়েই শেষ হচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। চরকিতে প্রচারিত সিরিজটির গল্প রচনা করছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান। গতকাল প্রকাশিত বেসুরার ট্রেলারে দেখা যায়, ছোট্ট এক মেয়ে সুর সাধনা করছে। কিন্তু সেটা বেসুরা হওয়ায় বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; যদি ছোট মেয়ের গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। একসময় ছোট মেয়েটি জানতে পারে, সুর পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। ট্রেলারের শেষে দেখানো হয়েছে ডাইনির একঝলক। আগামীকাল ৮ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে পর্বটি।
ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকিও ভালো প্ল্যাটফর্ম। সব মিলিয়ে কাজটা ভালো মনে হয়েছে।’
‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
সিরিজে অভিনয় করা প্রসঙ্গে ইসলাম উদ্দিন পালাকার বলেন, ‘আমাকে ফোন করে বলা হলো, অভিনয় করতে হবে। চিন্তায় পড়ে গেলাম। বহুবার ক্যামেরার সামনে দাঁড়ালেও অভিনয় করিনি। যখন জানলাম, প্রীতম হাসান ভাই আছেন, তখন ভরসা পেলাম, সম্মতি জানালাম। প্রথমবার অভিনয় করতে ভালোই লেগেছে। গান আর সংলাপগুলো আমার মতো করেই করা। তাই কোনো অসুবিধাও হয় নাই।’
নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর-বেসুরের ব্যাপার রয়েছে, তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে। এখানে আমরা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি।’

বেসুরায় আরও অভিনয় করেছেন মান, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তা প্রমুখ।

এই সময়ে মিউজিকের আদি ও প্রকৃত পারফরম্যান্সটা নাই হয়ে যাচ্ছে। পালা, পুঁথি, গাজীর গীত—যা ছিল বাংলার প্রাত্যহিক পালনের পরম্পরা, পরিবেশ পরিস্থিতির কারণে এখন এর আয়োজন প্রায় শূন্য। আর যা-ও হয়, তা অপভ্রংশ। আমরা থিয়েট্রিক্যাল কোম্পানীর পক্ষ থেকে চেষ্টা করছি সেই আদি লোক আঙ্গিকের মূল নির্যাসটুকু
২৪ মিনিট আগে
ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের ছেলে এ আর আমিন গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভারতের চেন্নাইয়ের গুইন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আমিনসহ তিনজন আহত হলেও চিকিৎসার পর সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
দুই দশক ধরে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে যাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব। এবার তিনি একক কনসার্টে গান শুনিয়ে মুগ্ধ করলেন। তবে দেশে নয়, অপূর্বর একক কনসার্টটি হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্ট।
১৬ ঘণ্টা আগে
ভারতের অন্যতম জনপ্রিয় ও সফল সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার সিরিজ ‘অসুর’। ২০২০ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় ২০২৩ সালে আসে দ্বিতীয় সিজন। তিন বছর পর এবার শুরু হচ্ছে নতুন সিজনের কাজ।
১৬ ঘণ্টা আগে