
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
বাংলাদেশ কমেডি ক্লাব জানিয়েছে, এই রিয়েলিটি শোর প্রধান উদ্যোক্তা ‘মীরাক্কেল’খ্যাত আবু হেনা রনি। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তুষার খান, অভিনেত্রী শবনম ফারিয়া, নাবিলা ইসলাম এবং রম্য লেখক খায়রুল বাবুই।
এটি কেবল এক দিনের কোনো অনুষ্ঠান নয়, বিশ্ব হাসি দিবস উপলক্ষে শুরু হওয়া এই রিয়েলিটি শো চলবে বছরজুড়েই। এতে দেশের আট বিভাগের প্রতিভাবান কমেডিয়ানরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিচারকেরা প্রতিযোগীদের পারফরম্যান্সের মৌলিকত্ব, বিষয়বস্তু, উপস্থাপন, কমেডি টাইমিং এবং দর্শকের সঙ্গে যোগাযোগের মতো বিষয়গুলো মূল্যায়ন করবেন। বিচারকদের রায়ের পাশাপাশি লাইভ দর্শকদের প্রতিক্রিয়াকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন ধাপ পেরিয়ে যিনি সেরা পারফর্মার নির্বাচিত হবেন, তাঁর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
আয়োজনটি সম্পর্কে আবু হেনা রনি বলেন, ‘বাংলাদেশে স্ট্যান্ডআপ কমেডির প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে। কিন্তু নতুন কমেডিয়ানদের জন্য নিয়মিত পারফর্ম করার সুযোগ ও একটি সংগঠিত প্ল্যাটফর্মের অভাব রয়েছে। আমাদের লক্ষ্য, এই রিয়েলিটি শোর মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করা এবং দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান কমেডিয়ানদের তুলে আনা।’
আয়োজকদের প্রত্যাশা, এই ধারাবাহিক প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শক যেমন নিয়মিত নতুন কমেডি প্রতিভার সঙ্গে পরিচিত হবেন, তেমনি তরুণ কমেডিয়ানরাও নিজেদের মেলে ধরার একটি স্থায়ী মঞ্চ পাবেন।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
৪২ মিনিট আগে
বছরের দুই ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমার দাপট। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা আগেভাগেই তাঁর শিডিউল নিয়ে রাখেন। আগামী বছরের দুই ঈদের জন্যও এখন থেকেই প্রস্তুত ঢালিউড সুপারস্টার। রোজার ঈদের সিনেমা চূড়ান্ত হওয়ার পর এবার ঘোষণা এল কোরবানির ঈদের সিনেমার।
৩ ঘণ্টা আগে
নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছিল জিয়াউল ফারুক অপূর্বর। এতে এক রহস্যমানবের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। দুই বছর পর এবার আসছে সিনেমাটির প্রিকুয়েল। তবে বড় পর্দায় নয়, এটি তৈরি হয়েছে ওয়েব সিরিজ আকারে। ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’ নামের এই সিরিজে তেমনই আরেক....
৩ ঘণ্টা আগে