দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে চমক হিসেবে দেখা দিয়েছিলেন শোবিজ তারকারা। এর আগেও অনেক নির্বাচনী প্রচারণায় তারকারা অংশ নিয়েছেন। অনেকে মনোনয়ন ফরম তুলেছেন, প্রার্থী হয়েছেন। জয়ী হয়ে সংসদেও গেছেন। তবে এবারের মতো একসঙ্গে এত তারকার আগ্রহ আগে দেখা যায়নি।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন—অভিনেতা মাসুম পারভেজ রুবেল, ফেরদৌস আহমেদ, রোকেয়া প্রাচী, শাকিল খান, মাহিয়া মাহি, সামসুন নাহার সিমলা, সিদ্দিকুর রহমান ও শমী কায়সার। যাদের মধ্যে একমাত্র মনোনয়ন পান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা ১০ আসন থেকে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, তবে ট্রাক প্রতীকে তিনি পাশ করতে পারেননি।
এদিকে অভিনেতা আসাদুজ্জামান নূর ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম আগের মেয়াদের যথাক্রমে নীলফামারী-২ ও মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করেছেন। আসাদুজ্জামান নূর জিতলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে মমতাজ বেগম এবার হেরেছেন।
এ ছাড়া প্রথমবারের মতো এবার বরিশাল-২ আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নির্বাচনে অংশ নিয়ে হেরেছেন সংগীত শিল্পী ডলি সায়ন্তনী।
আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর এবারও নীলফামারী-২ আসনে জয়ী হয়েছেন। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। ঘোষিত ফলাফলে আসাদুজ্জামান নূর ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন মাত্র ১৫ হাজার ৬৮৪ ভোট।
ফেরদৌস আহমেদ
কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। গত উপনির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নৌকার মনোনয়ন চেয় পাননি তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জিতেছেন তিনি, পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
মমতাজ বেগম
মমতাজ বেগম ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। আর ২০১৪ সাল থেকে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মমতাজ। এবারও বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়েছেন তিনি। মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনবারের সংসদ সদস্য মমতাজ। নির্বাচনে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
মাহিয়া মাহি
রাজশাহী-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। একই আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। মাহিয়া মাহি শুরুতে আওয়ামী লীগের হয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত মনোনয়ন তালিকায় নাম না থাকায় পরে রাজশাহী–১ আসনে মাহি স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
নকুল কুমার বিশ্বাস
বরিশাল-২ আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। এ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মেনন ১ লাখ ২৪ হাজার ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। গামছা প্রতীকে নকুল কুমার বিশ্বাস পেয়েছেন ১২৩০ ভোট।
ডলি সায়ন্তনী
গায়িকা ডলি সায়ন্তনী পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঘোষিত ফলাফলে ডলি সায়ন্তনী পেয়েছেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট। এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ কবির। তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট। ভোট প্রদান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এই গায়িকা।

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই দুই শিবিরে বিভক্ত দেশের কোটি সমর্থক, পতাকার দখল যুদ্ধ, তর্ক-বিতর্ক আর আবেগের বিস্ফোরণ। সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’। নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান।
৮ ঘণ্টা আগে
গত সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা জানান টিভি পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। জানান, তিনি আর সিঙ্গেল নন। এক দিনের ব্যবধানে টিভি পর্দার আরেক অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
২০ ঘণ্টা আগে
আজ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে অনুষ্ঠানে গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক। উপস্থাপনা করবেন সংগীতশিল্পী লুইপা, প্রযোজনায় ইফতেখার মুনিম।
২০ ঘণ্টা আগে
তুরস্কে নির্মিত সিনেমা ও সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও তুর্কি সিরিজের রয়েছে বিশাল দর্শক। এবার বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।
২০ ঘণ্টা আগে