আসাদুজ্জামান নূর

দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ জামিন নামঞ্জুর করেন।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আসাদুজ্জামান নূরকে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে রাজধানীর আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।

আত্মসমর্পণের পর সাংবাদিক মাহমুদুর রহমান কারাগারে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করার মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহবুবুল হ

বিএনপি নেতাকে হত্যা: ১১ বছর পর আসাদুজ্জামান নূরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা
নীলফামারীতে বিএনপি নেতা গোলাম রাব্বানীকে হত্যার অভিযোগে প্রায় ১১ বছর পর মামলা দায়ের করা হয়েছে। মামলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ আওয়ামী লীগের ৪১ জন নেতা কর্মীকে আসামি করা হয়।












