
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা। ইমরান হাশমির ক্যারিয়ারে এটিই এখন পর্যন্ত প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড।
নিতিন কক্কর পরিচালিত আওয়ারাপান ২ রোববার পর্যন্ত ভারতে আয় করেছে ৯৭ কোটি ৫০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৬ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে ওপেনিং উইকেন্ডের বিচারে ইমরান হাশমি তাঁর নিজের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া তাঁর ‘বাদশাহো’ সিনেমার প্রথম তিন দিনের আয় ছিল ৪৩ কোটি ৩০ লাখ রুপি।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ সিনেমার সিক্যুয়েল এটি। আওয়ারাপান বক্স অফিসে ফ্লপ হলেও পরবর্তী সময়ে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ে। সে কারণে আওয়ারাপান ২ নিয়ে দর্শকদের আগে থেকেই কৌতূহল ছিল। প্রেক্ষাগৃহে শিবম পণ্ডিত চরিত্রে ইমরান হাশমির প্রত্যাবর্তন এবং সিনেমার পুরোনো নস্টালজিয়া দর্শকদের হলে টেনে আনতে বড় ভূমিকা রেখেছে।
আওয়ারাপান ২ মূলত প্রতিশোধ, আত্মত্যাগ এবং ভালোবাসার এক অসম লড়াইয়ের গল্প। ২০০৭ সালের প্রথম পর্বের শেষ দৃশ্যে গুলি খেয়েও অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিবম পণ্ডিতকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সিকুয়েলের কাহিনি। এতে ইমরান হাশমির বিপরীতে আছেন দিশা পাটানি।
অগ্রিম টিকিট বিক্রির হিসাব ইঙ্গিত দিচ্ছে, এ সপ্তাহের পুরোটাই বক্স অফিসে আওয়ারাপান ২-এর আধিপত্য থাকবে। ২৬ আগস্ট মুক্তি পাবে কন্নড় সুপারস্টার ইয়াশের ‘টক্সিক’। তার আগ পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনগুলোতে একচেটিয়া ব্যবসা ধরে রাখতে পারবেন ইমরান হাশমি। ফলে আওয়ারাপান ২ অনায়াসে ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
৩ ঘণ্টা আগে
বছরের দুই ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমার দাপট। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা আগেভাগেই তাঁর শিডিউল নিয়ে রাখেন। আগামী বছরের দুই ঈদের জন্যও এখন থেকেই প্রস্তুত ঢালিউড সুপারস্টার। রোজার ঈদের সিনেমা চূড়ান্ত হওয়ার পর এবার ঘোষণা এল কোরবানির ঈদের সিনেমার।
৪ ঘণ্টা আগে
নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।
৪ ঘণ্টা আগে