
ইউরোপ-আমেরিকায় আজ মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে কিছু দেশে সিনেমাটি দেখা যাচ্ছে তার এক দিন আগেই। বাংলাদেশও আছে সেই তালিকায়। গতকাল থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগের সুযোগ পাচ্ছে দর্শক। এ ছাড়া লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টারেও দেখা যাচ্ছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমাটি।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উন্মাদনা সৃষ্টি হয়েছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে নিয়ে। স্টার সিনেপ্লেক্সে সব শাখা মিলিয়ে ৬০টি শো চলেছে গতকাল। প্রতিটি শো ছিল হাউসফুল। আগামী তিন দিনের টিকিটও ইতিমধ্যে প্রায় শেষ। অন্য সিনেপ্লেক্সগুলোতেও দেখা গেছে একই চিত্র।
স্পাইডার-ম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। পাঁচ বছর পর আবার পর্দায় ফিরেছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। এবারের গল্পে দেখা যাবে, বন্ধু-পরিজনসহ পুরো বিশ্ব পিটারের অস্তিত্ব ভুলে যাওয়ার পর সে এখন সম্পূর্ণ একা। নিজেকে পুরোপুরি শহর রক্ষার কাজে সঁপে দিয়েছে স্পাইডার-ম্যান হিসেবে। তবে এই কাজের মানসিক ও শারীরিক চাপ তার মধ্যে এক অদ্ভুত রূপান্তর এনে দেয়, যা তার অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেয়। এরই মধ্যে নতুন এক অপরাধী চক্রের মোকাবিলা করতে গিয়ে সে জীবনের সবচেয়ে শক্তিশালী শত্রুর মুখোমুখি হয় স্পাইডার-ম্যান।
এবারও স্পাইডার-ম্যানের চরিত্রে আছেন টম হল্যান্ড। তাঁর বিপরীতে যথারীতি দেখা যাবে জেন্ডায়াকে। এ ছাড়াও আছেন জ্যাকব ব্যাটালন, মার্ক রাফালো, জন বার্নথাল প্রমুখ। পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
আজ ঢাকায় অনুষ্ঠিত হবে তিনটি কনসার্ট। যাঁরা সরাসরি গান শুনতে পছন্দ করেন, তাঁরা যেতে পারেন পছন্দের শিল্পীদের এসব কনসার্টে। রয়েছে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে ওয়ারফেজ ব্যান্ডের কনসার্ট, অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। এ ছাড়া রয়েছে সংগীতশিল্পী বগা তালেবের...
৪ ঘণ্টা আগে
গত জুনে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হয়েছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘অ্যানি’ সিরিজের। এবার দর্শকের দেখার পালা। মুক্তির তারিখ ঘোষণা না করলেও জানা গেছে, শিগগির আইস্ক্রিনে দেখা যাবে এই মিনি সিরিজ।
৪ ঘণ্টা আগে
এ সপ্তাহে দেশের হলে মুক্তি পেয়েছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা। হলিউডের ‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পাশাপাশি আলোর মুখ দেখেছে দেশের ‘শেকড়’।
৫ ঘণ্টা আগে