Ajker Patrika

পিছিয়ে গেল সজল-অধরার ‘ঋতুকামিনী’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পিছিয়ে গেল সজল-অধরার ‘ঋতুকামিনী’
‘ঋতুকামিনী’ সিনেমার দৃশ্যে অধরা ও সজল

ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল আবদুন নূর সজল ও অধরা খান জুটির প্রথম সিনেমা ‘ঋতুকামিনী’। তবে শেষ মুহূর্তে বদলে গেছে মুক্তির পরিকল্পনা। নির্মাতা জাহিদ হোসেন জানালেন, ডিসেম্বরে নয়, নতুন বছরের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি।

মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ জানিয়ে আজকের পত্রিকাকে জাহিদ হোসেন বলেন, ‘ঋতুকামিনী মুক্তির জন্য প্রস্তুত। কিন্তু স্পনসরশিপ জটিলতার কারণে এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রযোজক বিভিন্ন স্পনসরের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে কয়েকটি কোম্পানির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি, শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ঋতুকামিনী সিনেমায় উঠে আসবে সামাজিক অবক্ষয়, অনৈতিকতা ও পারিবারিক নানা প্রতিবন্ধকতার গল্প। এতে সজলকে দেখা যাবে গ্রামের বখাটে যুবক জামালের ভূমিকায়। অন্যদিকে, গ্রামের সহজ-সরল মেয়ে কুমকুমের চরিত্রে অভিনয় করেছেন অধরা খান।

দুই বছর আগে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং, ওই বছরই শেষ হয় দৃশ্যধারণের কাজ। পরে সেন্সর ছাড়পত্রও পায় সিনেমাটি। মোয়াজ্জেম হুসেন প্রযোজিত এই সিনেমায় সজল-অধরা ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত