
উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে। এগুলোর মধ্যে এগিয়ে মিউনিখ। এরপর রয়েছে রাজধানী বার্লিন ও স্টুটগার্ট। শিক্ষার্থীদের মতামত, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতি এবং শহরের পরিবেশের কারণে এসব শহর জনপ্রিয়।
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করতে যান। এসব প্রতিষ্ঠানে ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। ফলে পড়াশোনার পাশাপাশি বাস্তব কাজের দক্ষতা অর্জনের সুযোগ থাকে। দেশটির অনেক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি তুলনামূলক কম। কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও টিউশন ফি দিতে হয় না। বৈধ জার্মান ভিসা থাকলে শিক্ষার্থীরা শেনজেন এলাকার বেশির ভাগ দেশে ভ্রমণের সুযোগ পান।
জার্মানির শিক্ষার্থী ভিসা নিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়েছে কিউএস (কিউএস কোয়াকোয়ারেলি সাইমন্ডস)। ভিসার ধরন, প্রয়োজনীয় কাগজপত্র, ভাষাগত ও আর্থিক যোগ্যতা এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে এসব তথ্য জানা যাবে সেখানে।
» সাধারণ শিক্ষার্থী ভিসা: ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকেরা জার্মান বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর বা গবেষণার জন্য এ ভিসায় আবেদন করতে পারেন।
» বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ খোঁজার ভিসা: জার্মানিতে পড়তে চান, তবে এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি, এমন ব্যক্তিরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন।
» ভাষা শিক্ষা কার্যক্রমের ভিসা: জার্মান ভাষার নিবিড় কোর্সে ভর্তি শিক্ষার্থীদের জন্য এই ভিসা।
» পড়াশোনা শেষে চাকরি খোঁজার আবাসন অনুমতি: জার্মান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ১৮ মাস দেশটিতে থাকার সুযোগ পাওয়া যায়।
» বৈধ পাসপোর্ট
» স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি
» বছরে অন্তত ১১ হাজার ৯০৪ পাউন্ডের আর্থিক সামর্থ্যের প্রমাণ
» স্বাস্থ্যবিমার প্রমাণ
» জার্মান বা ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ
» বায়োমেট্রিক পাসপোর্ট ছবি
» থাকার জায়গার প্রমাণ
» ৭৫ পাউন্ড ভিসা প্রক্রিয়াকরণ ফি
» আর্থিক সামর্থ্যের প্রমাণ হিসেবে ব্যাংক বিবরণী, বৃত্তির তথ্য বা পৃষ্ঠপোষকের তথ্য দেওয়া যায়।
» ভিসার আবেদনে নির্দিষ্ট কোনো ভাষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। তবে দৈনন্দিন জীবনযাপনে সুবিধার জন্য জার্মান সরকার অন্তত বি১ পর্যায়ের জার্মান ভাষাজ্ঞান রাখার পরামর্শ দেয়।
» বিশ্ববিদ্যালয়ভেদে ভাষাগত যোগ্যতার শর্ত আলাদা হতে পারে। কোনো প্রতিষ্ঠান জার্মান, আবার কোনো প্রতিষ্ঠান ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ চাইতে পারে।
» জার্মান ভাষার পরিচিত পরীক্ষার মধ্যে রয়েছে গোয়েথে-জার্টিফিকেট ও টেস্টড্যাফ।
জার্মানিতে পড়াশোনার প্রধান খরচের মধ্যে রয়েছে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়। দেশটির অনেক সরকারি বিশ্ববিদ্যালয়ে জার্মান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নেই। তবে বিশ্ববিদ্যালয় ও রাজ্যভেদে নিয়ম আলাদা হতে পারে। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, একজন শিক্ষার্থীর মাসে গড়ে ৯০০ থেকে ১ হাজার ২০০ পাউন্ড খরচ হতে পারে। এর খরচের মধ্যে বাসাভাড়া, খাবার, স্বাস্থ্যবিমা, যাতায়াত, মুঠোফোন ও ইন্টারনেট, পড়াশোনার উপকরণ এবং বিনোদনের ব্যয় রয়েছে।
জার্মানিতে পড়াশোনার জন্য ভিসা আবেদনের ধাপগুলো হলো—
১. প্রথমে একটি জার্মান বিশ্ববিদ্যালয় বেছে নিয়ে আবেদন করুন।
২. ভর্তির সুযোগ পেলে তা গ্রহণ করে ভর্তির চিঠি সংগ্রহ করুন।
৩. আর্থিক সামর্থ্যের প্রমাণ সংগ্রহ করুন। এর মধ্যে এক বছরের পড়াশোনার খরচ মেটাতে ১১ হাজার ৯০৪ পাউন্ডসহ একটি ব্লকড ব্যাংক অ্যাকাউন্ট, বৃত্তির প্রমাণ বা জার্মানিতে থাকা কারও আর্থিক দায়িত্ব নেওয়ার ঘোষণাপত্র থাকতে পারে।
৪. প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। দেশভেদে কাগজপত্রের তালিকায় কিছুটা পার্থক্য থাকতে পারে। তাই স্থানীয় জার্মান কনস্যুলেটের নির্দেশনা দেখে নেওয়া উচিত।
৫. কনস্যুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে অথবা স্থানীয় জার্মান দূতাবাসে আবেদন জমা দিতে হবে।
৬. জার্মান দূতাবাসে ভিসার সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সেখানে পড়াশোনা, অর্থের উৎস এবং পড়াশোনা শেষে পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হতে পারে।
৭. ভিসার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
৮. ভিসা অনুমোদিত হলে জার্মানিতে যেতে হবে।
৯. জার্মানিতে গিয়ে নতুন ঠিকানা নিবন্ধন
করতে হবে।
১০. স্বাস্থ্যবিমা কার্যকর করতে হবে।
১১. জার্মান ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।
১২. প্রবেশ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে স্থানীয় বিদেশি নাগরিকবিষয়ক দপ্তরে আবাসন অনুমতির জন্য আবেদন করতে হবে।
যা করা যাবে
» সেমিস্টার চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করা যাবে।
» ছুটির সময়ে পূর্ণকালীন কাজ করা যাবে।
» শেনজেন এলাকার বিভিন্ন দেশে এবং নিজ দেশে ভ্রমণ করা যাবে।
যা করা যাবে না
» অনুমোদিত সময়ের বেশি কাজ করা যাবে না।
» পড়াশোনা থেকে সরে যাওয়া বা নিয়মিত পড়াশোনায় অনুপস্থিত থাকা যাবে না।
» স্থায়ী বাসিন্দা বা নাগরিকদের জন্য নির্ধারিত সুবিধা বা সেবা গ্রহণ করা যাবে না।
» ভিসার নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। ব্যক্তিভেদেও কিছু শর্ত
আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে জার্মান সরকারের সরকারি সূত্র থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া উচিত।
কিউএসের তালিকা অনুযায়ী জার্মানির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কয়েকটি হলো—
» ২৫ টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ
» ৬১ লুডভিগ মাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি মিউনিখ
» ৮৬ ইউনিভার্সিটি অব হাইডেলবার্গ
» ৯৮ ফ্রি ইউনিভার্সিটি বার্লিন
» ১০৪ আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়
» ১১০ কেআইটি, কার্লসরু ইনস্টিটিউট অব টেকনোলজি
» ১৪০ হামবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন
» ১৫৮ টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিন (টিইউ বার্লিন)
» ১৮৫ টেকনিক্যাল ইউনিভার্সিটি ড্রেসডেন
» ২০৯ রাইনিশে ফ্রিডরিশ-ভিলহেল্মস-ইউনিভার্সিটি বন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
২৫ মিনিট আগে
নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর। সেখানে মেন্দিপুর ইউনিয়নের ধনু নদের তীরে অবস্থিত এই গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন শুভ। তাঁর বাবা পেশায় কাপড় ব্যবসায়ী ও কৃষক, মা গৃহিণী।
৩ ঘণ্টা আগে
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত অর্থ বা ভালো পরিকল্পনার ওপর নির্ভর করে না। এর অন্যতম ভিত্তি হলো দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল একটি টিম। সেই দলকে সঠিকভাবে পরিচালনা, অনুপ্রাণিত এবং অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াই টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত লিখেছেন এসিআইয়ের কনজ্যুমার....
৫ ঘণ্টা আগে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
১ দিন আগে