জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠনের সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একই স্থানে ও একই সময়ে তিনটি সংগঠন সমাবেশের ঘোষণা দিয়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো।
বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবিরসহ কয়েকটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জকসুর নেতাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ ও ৬ আগস্ট ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল প্রশাসন। এরই ধারাবাহিকতায় এবার ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

যে কোনো ভাষা শেখার মূল কৌশল হলো স্বাভাবিক প্রবাহের সঙ্গে ভাষাটিকে আয়ত্ত করা। এর অন্যতম কার্যকর উপায় বই পড়া। বই পড়ে ইংরেজি শেখার কার্যকর কৌশল ও পরামর্শ দিয়েছেন ইংরেজি প্রশিক্ষক ও পাবলিক স্পিকার মোহাম্মদ হীরা সরকার।
৮ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হলের এক ছাত্রী তুবাউল জান্নাত ঐশীকে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে স্থায়ী বহিষ্কার করেছে হল প্রশাসন। গতকাল সোমবার তদন্ত কমিটির সুপারিশে হল প্রশাসনের এক সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
১০ ঘণ্টা আগে
৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫ পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এগুলোর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। সে হিসাবে মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র...
১৩ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী তাঁর পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। আবেদন বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির...
১৪ ঘণ্টা আগে