
জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত মর্যাদাপূর্ণ ‘শিক্ষা ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই কৃতী শিক্ষার্থী। তাঁরা হলেন গণিত বিভাগের অনার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কানিজ ফাতেমা (সিজিপিএ ৩.৯৭) এবং সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অশিত বিশ্বাস (সিজিপিএ ৩.৮৪)।
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। দুই শিক্ষার্থীর এ অর্জনে উচ্ছ্বসিত বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং শিক্ষাসচিব আব্দুল খালেক।
অর্জন সম্পর্কে গণিত বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, ‘এই অর্জন আমার কঠোর পরিশ্রমের স্বীকৃতি। জাতীয় পর্যায়ে কলেজের মুখ উজ্জ্বল করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’
সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী অশিত বিশ্বাস বলেন, ‘এ সাফল্য শুধু আমার একার নয়, এটি আমার শিক্ষক ও পরিবারের অবদান। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’
গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জি এম শহীদুল ইসলাম বলেন, ‘কানিজ ফাতেমার এই অর্জন আমাকে ভীষণ আনন্দিত করেছে। তার এই সাফল্য বিভাগের অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। খুব শিগগিরই বিভাগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।’
সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কমলিনী জয়ধর বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আশা করি, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও এই সুনাম বজায় রাখবে।’
বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের এ ধরনের অর্জন পুরো বিএম কলেজ পরিবারের জন্য বিশাল গৌরব ও আনন্দের বিষয়। তাদের এ সাফল্য কলেজের একাডেমিক সুনামকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। কলেজ থেকে যারা সিজিপিএ ৩.৮০-এর ওপরে পেয়েছে, তাদেরও সম্মানিত করা হবে।’

জাপানের ইউনিভার্সিটি অব টোকিওতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) স্কলারশিপে ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে। এডিবির সদস্যভুক্ত দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে।
৩ ঘণ্টা আগে
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের সামনে এখন উচ্চশিক্ষার দুয়ার। কাঙ্ক্ষিত বিষয়ে পড়ার সুযোগ পেতে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। দেশের অন্যতম পছন্দের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নও থাকে অনেকের। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট মানবিকের শিক্ষার্থীদের জন্য হলেও বিজ্ঞান
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের সহসভাপতি (ভিপি) রিপুল চাকমাকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাছিম উদ্দিনের বিরুদ্ধে।
১৭ ঘণ্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আগামী ১৮ জানুয়ারি। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) এ আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে সে সময় সম্মতি দেন
২০ ঘণ্টা আগে