Ajker Patrika

জাপানে টোকিও বিশ্ববিদ্যালয়ের এডিবি বৃত্তি

শিক্ষা ডেস্ক
জাপানে টোকিও বিশ্ববিদ্যালয়ের এডিবি বৃত্তি
ছবি: সংগৃহীত

জাপানের ইউনিভার্সিটি অব টোকিওতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) স্কলারশিপে ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে। এডিবির সদস্যভুক্ত দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে।

ইউনিভার্সিটি অব টোকিও প্রতিষ্ঠিত হয় ১৮৭৭ সালে। বিশ্ববিদ্যালয়টিতে ৩০ হাজারের বেশি দেশি-বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এই বৃত্তির জন্য কোনো আবেদন ফি দিতে হবে না।

বৃত্তির সুযোগ-সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি ও বিনা মূল্যে আবাসন। থাকবে জীবনযাপন ও আবাসন ভাতা। এ ছাড়া শিক্ষার্থীর চিকিৎসা ও দুর্ঘটনা বিমা দেওয়া হবে। বই কেনার জন্যও ভাতা পাওয়া যাবে। থাকছে ইকোনমি শ্রেণির বিমান টিকিট। ভিসা ফি, বিমানবন্দর কর এবং অতিরিক্ত মালপত্র বহনের খরচও দেওয়া হবে। থিসিস ও গবেষণার জন্য থাকবে বিশেষ ভাতা। ফটোকপি, শিক্ষা উপকরণ, টাইপিং ও কম্পিউটার ব্যবহারের খরচও বহন করা হবে। এ ছাড়া ডাক ও যোগাযোগ, থিসিস বাঁধাই এবং স্থানীয় যাতায়াতের খরচ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হলে যাতায়াত ও আবাসনের খরচও পাওয়া যাবে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

ইউনিভার্সিটি অব টোকিওর এডিবি স্কলারশিপে যেসব বিষয় ও বিভাগে পড়াশোনা করা যাবে, সেগুলো হলো: পরিবেশবিজ্ঞান;

আন্তর্জাতিক অধ্যয়ন; টেকসই উন্নয়নবিষয়ক বিজ্ঞান; পুরকৌশল

ও অবকাঠামো উন্নয়ন; জননীতি; নগর প্রকৌশল

স্বাস্থ্যবিজ্ঞান; আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগ; টেকসই উন্নয়নবিষয়ক স্নাতকোত্তর কর্মসূচি; মানব ও প্রকৌশল পরিবেশবিষয়ক অধ্যয়ন বিভাগ; প্রাকৃতিক পরিবেশবিষয়ক অধ্যয়ন বিভাগ; সমুদ্র প্রযুক্তি, নীতি ও পরিবেশ বিভাগ; পরিবেশব্যবস্থা বিভাগ; সামাজিক-সাংস্কৃতিক পরিবেশবিষয়ক অধ্যয়ন বিভাগ

যেসব কাগজপত্র লাগবে

  • পূর্ণাঙ্গ আবেদনপত্র
  • সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা এর অনুলিপি
  • ডিগ্রি সনদ বা এর অনুলিপি

আবেদনের যোগ্যতা

এডিবি স্কলারশিপে আবেদনের জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। প্রার্থীকে এডিবির সদস্যভুক্ত দেশের নাগরিক হতে হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি একাডেমিক ফল ভালো হতে হবে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পর কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের সময় বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবস্থাপকদের উপযোগী কিছু কর্মসূচির ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত হতে পারে। পড়াশোনা শেষ করার পর নিজ দেশে ফিরে যেতে সম্মত হতে হবে। স্নাতকোত্তর কোর্সে আবেদনের ক্ষেত্রে ইউনিভার্সিটি অব টোকিওর স্নাতক ডিগ্রির সমমানের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে

এডিবি স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ নেই। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। বৃত্তি ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইউনিভার্সিটি অব টোকিওর ওয়েবসাইটে প্রকাশিত অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত