ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার প্রত্যন্ত গ্রামে ত্রাণ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট। ২ সেপ্টেম্বর ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা ২২০টির বেশি পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, তেল, আলু, পেঁয়াজ, লবণ, হলুদ ও মরিচের গুঁড়া, বিস্কুট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। একই সঙ্গে বিতরণ করা হয় শিশুখাদ্য ও শিশুদের জন্য জার্সি।
ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও পরিকল্পিত উপায়ে সম্পন্ন করতে ১ সেপ্টেম্বর ফেনীতে পৌঁছায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি দল। দলটি সরেজমিন পরিদর্শন শেষে পরশুরাম নাগরিক ফোরামের সহায়তায় মুনশির হাট, আহমেদনগর, মণিপুর, চর এলাহীসহ আরও কয়েকটি গ্রামের ২২০টির বেশি পরিবারকে তালিকাভুক্ত করে ত্রাণ দেওয়ার জন্য। সে অনুযায়ী ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা ফেনীতে পৌঁছে দুটি দলে বিভক্ত হয়ে এই কার্যক্রম সম্পন্ন করেন। এই ইনস্টিটিউটের নবম ব্যাচের শিক্ষার্থী সাদমান মাহমুদ বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগে সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। এখানকার অবস্থা দেখে আমরা বন্যার প্রকৃত ভয়াবহ চিত্র বুঝতে পেরেছি।’ ত্রাণ বিতরণ শেষে পুনর্বাসন সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শিক্ষার্থীরা।

উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া অনেক শিক্ষার্থীর স্বপ্ন। নতুন দেশে পা রাখার পর প্রথম কয়েক সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হয়। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা, ব্যাংক হিসাব খোলা, যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কিংবা স্বাস্থ্যসেবা সম্পর্কে জানা—এসব বিষয় নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে সহা
১ ঘণ্টা আগে
ঢাকার মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। আগামী ১০ জুলাই ২০২৬, শুক্রবার দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হবে। এতে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অর্থাৎ ১৯৬২ থেকে সর্বশেষ ব্যাচ পর্যন্ত সব শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, ‘মার্কেট ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রতিটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে, এমন কথা কোথাও হয়নি।’
১৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নির্বাচিত হলে আবাসনসংকট নিরসন, মানসম্মত খাবার নিশ্চিতকরণ, ক্যাম্পাসে নিরাপত্তা, প্রশাসনিক সংস্কার, গবেষণার পরিবেশ উন্নয়ন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার...
১ দিন আগে