
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসার্চ ক্লাবের উপদেষ্টা মো. ইয়াহিন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় এবং রেজিস্ট্রার ড. সরকার হিরেন্দ্র চন্দ্র। এ ছাড়া বিভিন্ন স্কুলের ডিন, ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। গবেষণামুখী শিক্ষা বিস্তারে তাঁর দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতার স্বীকৃতিস্বরূপ ক্লাবের পক্ষ থেকে উপাচার্যকে সম্মাননা দেওয়া হয়।
ক্লাবের প্রেসিডেন্ট পুজন সরকার ও সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার এ্যানীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। একই সঙ্গে রিসার্চ ক্লাবের নতুন লোগোও উন্মোচন করা হয়।
উপাচার্য ড. মনীন্দ্র কুমার রায় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের গবেষণামুখী কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা ভালো কাজ করে যাও, যা দেশ ও জাতির কল্যাণে আসবে।’ তিনি আশা প্রকাশ করেন, এই ক্লাবের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ গবেষক তৈরি হবে এবং বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
ছাত্র উপদেষ্টা আসাদুজ্জামান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি নির্ভর করে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার ওপর। নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত হয়ে নতুন ধারণা ও সৃজনশীল চিন্তাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। তাঁর মতে, গবেষণাচর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তি প্রসারিত করে এবং বাস্তব সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে ক্লাবের উপদেষ্টা মো. ইয়াহিন হোসেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, নিয়মিত সেমিনার, কর্মশালা, গবেষণা প্রশিক্ষণ, প্রকাশনা কার্যক্রম এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতার মাধ্যমে ক্লাবটিকে একটি কার্যকর গবেষণামুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে পাঠকবন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম সদস্যসচিব সাবরিন সুলতানা উর্বরা বক্তব্য দেন। তিনি বলেন, শুধু ভালো সিজিপিএ থাকলেই গবেষণায় সফল হওয়া যায় এ ধারণা সঠিক নয়; বরং ইচ্ছাশক্তি, সৃজনশীলতা ও পরিশ্রমই একজন শিক্ষার্থীকে প্রকৃত গবেষক হিসেবে গড়ে তোলে।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে। তাঁর স্মরণে শিক্ষার্থীদের মাঝে বুকমার্ক বিতরণ করা হয়।
সার্বিকভাবে, রিসার্চ ক্লাবের এই উদ্বোধনী আয়োজন গবেষণামুখী শিক্ষা ও উদ্ভাবনী চর্চার এক সম্ভাবনাময় সূচনা হিসেবে উপস্থিত সবার মাঝে আশাবাদ তৈরি করেছে।

বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এমএসসি ইন সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইলস প্রোগ্রামের প্রথম ব্যাচের তিনজন শিক্ষার্থী জার্মানির হফ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে মাস্টার্সের তৃতীয় সেমিস্টারের থিসিস করার সুযোগ পেয়েছেন।
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসের এক স্নিগ্ধ বিকেল। গণ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে জড়ো হন একঝাঁক তরুণ-তরুণী। তাঁরা সবাই পাঠকবন্ধুর সদস্য। পরিবার থেকে দূরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রমজান কখনো কখনো একাকিত্বের অনুভূতি।
৪ ঘণ্টা আগে