
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)–এর তিনজন শিক্ষক।
তাঁরা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন; বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ফিরোজ মৃধা এবং প্রকৌশল অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নওশাদ আমিন।
বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনে ব্যতিক্রমী অবদানের জন্য এই অসাধারণ সম্মান পেয়েছেন তাঁরা। এআইইউবির তিনজন শিক্ষকের নাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ারের তালিকায় প্রকাশিত হয়।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং এলসেভিয়ারের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন এআইইউবি পরিবার।
গত ২২ সেপ্টেম্বর তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। এই স্বীকৃতি বিশ্বে গবেষণা পরিচালনার জন্য এআইইউবির অবস্থানকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে বলে আশা করছে এআইইউবি পরিবার।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ, ২০২৭, ‘সি’ ও ‘ডি’ ভর্তি পরীক্ষা ২০ মার্চ, ২০২৭ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ, ২০২৭ অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ২০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলায় ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সংঘর্ষ হয়। এতে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীসহ দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ দিন আগে
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে। বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সংহতি, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখার ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলের দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হয়।
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ ও কনসার্ট অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
২ দিন আগে