
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ ও কনসার্ট অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের অফিশিয়াল প্যাডে এ শোকজ দেওয়া হয়।
শোকজ পাওয়া দুই নেতা হলেন জবি শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি।
শোকজে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন বলেও শোকজে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গতকাল বুধবার রাতে জবি শাখা ছাত্রদল আয়োজিত কনসার্ট চলাকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত তিনজন আহত হন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে স্টেজে বসাকে কেন্দ্র ছাত্রদলের এক গ্রুপের কর্মীর সঙ্গে অন্য গ্রুপের এক কর্মীর কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
তবে জবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনার ও সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে। বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সংহতি, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখার ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলের দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হয়।
৩ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘প্রতিবেদনের পথে ১.০’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
১১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেশের অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্নপূরণের পথে ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি ধাপ। তীব্র প্রতিযোগিতার এই পরীক্ষায় কয়েকটি নম্বরের ব্যবধানেও বদলে যেতে পারে মেধাক্রম, পছন্দের বিষয় বা কাঙ্ক্ষিত অনুষদে ভর্তির সুযোগ। তাই শেষ মুহূর্তে কত ঘণ্টা পড়া হলো, তার চেয়ে বেশি...
১১ ঘণ্টা আগে
পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্তোতে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে বৃত্তির সুযোগ রয়েছে। দেশি-বিদেশি শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন বৃত্তি দেওয়া হবে। আর্থিক সংকট যেন উচ্চশিক্ষার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই এসব বৃত্তি দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে