
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সহজ, নিরাপদ ও কার্যকর ফি পরিশোধব্যবস্থা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা ব্র্যাক ব্যাংকের প্রযুক্তিগত সমন্বিত পরিষেবা ব্যবহার করে নিরবচ্ছিন্নভাবে ফি পরিশোধ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১১০০টিরও বেশি এজেন্ট আউটলেট থেকে শিক্ষার্থীরা সহজেই ফি জমা দিতে পারবেন। অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ‘আস্থা’ অ্যাপ সংযুক্ত হওয়ায় ফি পরিশোধপ্রক্রিয়া আরও সহজ হবে।
ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম, হেড অব ব্রাঞ্চ ডিজিটাল ট্রান্সফরমেশন আলী তালুকদার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফাইন্যান্স কন্ট্রোলার তৌহিদুল ইসলাম, এফসিএ ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ব্র্যাক ব্যাংকের ইনস্টিটিউশনাল পেমেন্ট প্ল্যাটফর্ম কর্পনেট, স্মল বিজনেস ও রিটেইল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘আস্থা’ একত্র করে এই ফি সংগ্রহ ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে।
এটি—প্রশাসনিক কার্যক্রম সহজ করবে, শিক্ষার্থীদের জন্য দ্রুত ও ঝামেলাবিহীন পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করবে, শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী কাস্টমাইজড পেমেন্ট সল্যুশন দেবে।
২০০১ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় এসএমই অর্থায়নকারী ব্যাংক। ব্যাংকটি—১৮৭টি শাখা, ৭৪টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিচালনা করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে লেনদেন করছে। প্রায় ১৮ লাখেরও বেশি গ্রাহককে ব্যাংকিংসেবা দিচ্ছে এই ব্যাংক।
এই পার্টনারশিপ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর ফি পরিশোধব্যবস্থা নিশ্চিত করবে। পাশাপাশি, এটি ব্র্যাক ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সল্যুশন সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য বহুল প্রতীক্ষিত ইডব্লিউইউ ন্যাশনাল রোবোফেস্ট ২০২৬। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব আগামী ১৭ থেকে ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
ঈদ মানে আনন্দের রঙে ভরা দিন, ঈদ মানে উল্লাস আর উৎসবের মিলনমেলা। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সকালে ঈদের নামাজ আদায় করার পর কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় উৎসবমুখর দিন।
১৬ ঘণ্টা আগেঈদ মানেই পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। কিন্তু পড়াশোনা কিংবা কাজের কারণে যাঁরা দেশের বাইরে থাকেন, তাঁদের জন্য ঈদের দিনটি হয়ে ওঠে ভিন্ন রকমের। তবু দূরদেশে থেকেও তাঁরা খুঁজে নেন আনন্দের নতুন ঠিকানা—মসজিদে নামাজ, বন্ধুদের সঙ্গে কোলাকুলি, ভিডিও কলে পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
১৭ ঘণ্টা আগে
ঈদুল ফিতর এখন আর ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নেই। বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের ব্যস্ত জীবনেও নিয়ে আসে নতুন প্রাণের উচ্ছ্বাস। এবারের ঈদ উৎসবে বসন্তের পলাশফুলের আগুনরঙা সাজ আর ভরা ফুলের মধুর ঘ্রাণ যেন শিক্ষার্থীদের আনন্দকে আরও উজ্জ্বল করে তুলেছে।
১৮ ঘণ্টা আগে