
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নিখোঁজ রয়েছেন। পাঁচ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পরিবার, সহপাঠী ও বন্ধু-বান্ধবরা।
মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় শিক্ষার্থীর সন্ধানে করণীয় নির্ধারণ এবং অনুসন্ধান কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। সভায় জকসু প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিষয়টি জানার পরপরই তিনি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সাড়া দেওয়া প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রক্রিয়া চলছে।
সভায় অংশগ্রহণকারীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা আরও জোরদার করার পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচারের আহ্বান জানানো হয়।
জানা যায়, পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার ফোনে শেষ কথা হয়েছিল সিরাজুল ইসলামের। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। খোঁজ পেলে ০১৭১২০৭১ ১১৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার যৌথ উদ্যোগে ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র দূতাবাস...
৮ ঘণ্টা আগে
গত ১৭ মে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অনিয়ম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ‘শিক্ষকদের ৯৮ ভাগ অবৈধ, অনিয়ম ৬০০ কোটির’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
১৭ ঘণ্টা আগে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল চলতি মাসের শেষে প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস লাইভ সার্ভারে ফল দেখার লিংকও উন্মুক্ত করা হয়েছে।
১ দিন আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা ও আবেদন নিষ্পত্তির জন্য জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব,
১ দিন আগে