Ajker Patrika

জবিতে ছাত্রশক্তির ৪৭ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জবি প্রতিনিধি
জবিতে ছাত্রশক্তির ৪৭ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জাতীয় ছাত্রশক্তির ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মো. শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক করা হয়েছে ফেরদৌস শেখকে। আজ শনিবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়েছে।

কমিটিতে অন্যান্য দায়িত্বশীল পদে যারা রয়েছেন—সিনিয়র সহসভাপতি মেহরাব হাসান, সহসভাপতি আসমাউল হক, জান্নাতুল নাঈম ও বিপ্লব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদ ইসলাম শাউন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসনাইন, রাজিন সালেহ, আশিক আহমেদ রাতুল, মো. রায়হান আহমেদ রাহুল ও মাঈনুদ্দিন মাহি।

সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান তাহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব উল ইসলাম ও আব্দুল্লাহ আল জিসান, দপ্তর সম্পাদক ফেরদৌস হোসেন সোহান, সহ-দপ্তর সম্পাদক ইফতেখার আহমেদ, প্রচার সম্পাদক জীবন সরকার সাদিত, আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মদ তালহা যুবায়ের তুহিন, সহ-আইন ও মানবাধিকার সম্পাদক মো. রাফি, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুন নাইম, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মুসলিমা খন্দকার, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার, ক্রীড়া সম্পাদক মো. মাহিন ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক, কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা সম্পাদক রাফিদ রেজওয়ান, সহ-কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা সম্পাদক আহমেদ জয়, ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক মৌতাসিম মিনাল, শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওমর ফাহমিদ খান।

কমিটিতে সদস্য হিসেবে আছেন আব্দুল্লাহ আল মুক্তাদির, মো. অনিক হাসান, সুমাইয়া ইসলাম, আবু বকর সিদ্দিক, জান্নাতুল ফেরদৌস, মো. শামীম হোসেন, তাসনিয়া রহমান, মেহেদী হাসান, নুসাইবা আক্তার, সাকিবুল ইসলাম, তানজিম আহমেদ, মেহেরুন নেসা, রিফাত হাসান, শাফায়েত হোসেন, সাদিয়া সুলতানা, নাঈম ইসলাম, ইশতিয়াক আহমেদ, ও সাইফুল ইসলাম।

নবগঠিত কমিটির সভাপতি মো. শাহিন মিয়া বলেন, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ যে কোনো যৌক্তিক অধিকার আদায়ে আমরা সর্বদা পাশে থাকব। ক্যাম্পাসকে মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব রাখতে আমরা বদ্ধপরিকর।

শাহিন মিয়া আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আমাদের রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি। তরুণ সমাজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তি অগ্রণী ভূমিকা পালন করবে।

কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, যৌক্তিক অধিকার আদায়, আবাসন সংকট নিরসন এবং একটি মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে কাজ করে যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত