Ajker Patrika

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড

জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড
বাংলাদেশ রসায়ন সমিতি ও জবি রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে ১৫টি অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হচ্ছে রসায়ন অলিম্পিয়াড। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর প্রাথমিক পর্ব। আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে এই আয়োজন শুরু হয়।

বাংলাদেশ রসায়ন সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে ঢাকা শহরসহ দেশের ৮টি বিভাগের ১৫টি অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। কলেজ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সারা দেশ থেকে প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং কোষাধ্যক্ষ সাবিনা শরমীন পায়রা উড়িয়ে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়নের বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশ নেন।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন ও রসায়ন বিভাগের সামনে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন করতে দেখা যায়।

রসায়ন অলিম্পিয়াডে কলেজ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ছবি: আজকের পত্রিকা
রসায়ন অলিম্পিয়াডে কলেজ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ছবি: আজকের পত্রিকা

প্রাথমিক পর্বে প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী প্রথম ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া সারা দেশ থেকে মেধাক্রম অনুসারে নির্বাচিত ২০০ জন শিক্ষার্থী আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে অংশ নেবে।

চূড়ান্ত পর্বে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত চারজন শিক্ষার্থী ২০২৭ সালে তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আগামী বছরের ১৯ থেকে ২৮ জুলাই এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আমিনুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারের মতো এ আয়োজনের সুযোগ পেয়েছে। আজ সকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে। ঢাকার আঞ্চলিক কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ শর মতো শিক্ষার্থী অংশ নিয়েছেন। বিকেলের মধ্যে সব কেন্দ্রের ফলাফল আসবে সেখান থেকে বিজয়ীর আগামী নভেম্বরে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে।

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের উদ্বোধন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের উদ্বোধন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ রসায়ন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুৎফর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার চার থেকে পাঁচ মাস আগে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।

যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদকসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে রসায়নবিষয়ক জ্ঞান, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার উপযুক্ত শিক্ষার্থী তৈরি করাই এ অলিম্পিয়াডের লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত