তাঁর পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে অভিনয় বিষয়ে পরিবার থেকে কোনো সহায়তা পাননি। এমনও দিন গেছে, থিয়েটারের কাজ শেষে সন্ধ্যা ৬টায় ফিরে দেখেছেন বাসার দরজা বন্ধ। রাত ১১টা পর্যন্ত তাঁকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। থিয়েটার করার জন্য বা অভিনয় শেখার জন্য বাড়ি থেকে কোনো ধরনের অর্থসহায়তা পেতেন না। তাঁকে অভিনয় শিখতে হয়েছে বলা চলে, রিকশাভাড়া বাঁচিয়ে।
বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ও ড্রামাটিকস বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের কথা। এই নামে তাঁকে বেশির ভাগ মানুষ না চিনলেও তাঁর ইউটিউব চ্যানেল জিসু এন্টারটেইনমেন্টকে চেনেন অনেকে। চ্যানেলটি অনলাইন প্ল্যাটফর্মে নাটক ও সিনেমার দৃশ্য রিমেক করে জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। জিসান প্রথম দিকে অভিনেতাদের কসপ্লে করতেন। পরে ভিডিও মেকিং শুরু করেন।
জিসান পড়তেন হাজী লাল মিয়া সিটি কলেজে। অভিনয় বিষয়ে সেখানে তাঁর শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন বেশ ভালো; বিশেষ করে বর্ণালি নামে এক শিক্ষক তাঁকে অনেক ধরনের সহায়তা করেছেন। থিয়েটারে তানভীর নামে এক ‘বড় ভাই’ ছিলেন জিসানের। তিনি তাঁকে উদীচী নাট্যদলের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ভর্তি হতে সহযোগিতা করেন। এ ছাড়া থিয়েটারের বাকি সবার থেকে সহযোগিতা ও বন্ধুসুলভ আচরণ পেয়েছেন। সে কারণেই হয়তো পারিবারিক বাধা অতিক্রম করে তিনি এগিয়ে গেছেন সফলতার দিকে।
করোনা মহামারির সময় যখন বিশ্ববিদ্যালয় বন্ধ, তখন জিসান জনপ্রিয় চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য রিমেক করার কাজ শুরু করেন। প্রথম রিমেক করেন চঞ্চল চৌধুরী অভিনীত আয়নাবাজি সিনেমার একটি ক্লিপ। অভিনয়ের প্রতি ভালো লাগা থেকে ভিডিও বানানো শুরু করেন। সে সময় হাতখরচের টাকা বাঁচিয়ে কনটেন্ট বানাতেন তিনি।
জিসান মূলত জনপ্রিয় সিনেমার মূল দৃশ্যগুলো পাঁচ থেকে সাত মিনিট দৈর্ঘ্যে এনে রিমেক করেন। সঙ্গে রাখেন সিনেমার জনপ্রিয় গান। এ পর্যন্ত জিসু এন্টারটেইনমেন্ট ১০টি সিনেমা, নাটক ও ৩টি শর্টফিল্ম রিমেক ভিডিও পোস্ট করেছে। এর মধ্যে হলিউডের জোকার, বলিউডের ছিছোরে, থ্রি ইডিয়টস, পিকে, তামিল সিনেমা ৯৬, বাংলাদেশের মনপুরা, আয়নাবাজি সিনেমার রিমেক উল্লেখযোগ্য।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (এসবিই) আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে। এ উপলক্ষে শিল্পখাতের শীর্ষ ব্যক্তিদের অংশগ্রহণে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত..
১ ঘণ্টা আগে
প্রথমে ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। ২০ থেকে ২৫ মিনিট পর সেই প্রশ্নপত্র ফেরত নিয়ে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। সেটিও ২০২৫ সালের প্রশ্নপত্র বলে ফিরিয়ে নিয়ে তারপর ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। এ ঘটনার কারণে পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময়ও দেওয়া হয়েছে বলে জানায় তারা...
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ ঘোষণা করেছে শেনজেন বিশ্ববিদ্যালয়। গবেষণার তত্ত্বাবধানে থাকবেন কলেজ অব সিভিল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরহোসেইন কারামুজিয়ান।
১৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তারা ২০২৬ সালের সেমিস্টারে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন...
১ দিন আগে