Ajker Patrika

রাবির ইংরেজি বিভাগে এমএ প্রোগ্রামে ভর্তি

শিক্ষা ডেস্ক
রাবির ইংরেজি বিভাগে এমএ প্রোগ্রামে ভর্তি
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিয়মিত এমএ প্রোগ্রামে (বহিরাগত শিক্ষার্থী) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইংরেজি বিষয়ে সিজিপিএ ন্যূনতম ৩.০০ নিয়ে স্নাতক (সম্মান) পাস করা শিক্ষার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এমএ ইন ইংলিশ ও এমএ ইন ইএলটি—এই দুই স্ট্রিমে মোট ২৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষা আগামী ২৮ আগস্ট বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে অনুষ্ঠিত হবে। ৫০ নম্বরের এ পরীক্ষায় পাস নম্বর ২০। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ আগস্ট প্রকাশ করা হবে।

ভর্তি-সংক্রান্ত আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে (ru.ac.bd/english) ভিজিট করতে বলা হয়ে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত