
সফলভাবে তৃতীয় আইইই কনফারেন্স অন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফর হেলথ ২০২৪ (বেসিথকন ২০২৪) আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। গত ২৮-২৯ নভেম্বর ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এবারের কনফারেন্সটি যৌথভাবে আয়োজন করে আইইইই বাংলাদেশ সেকশন (আইইই বিডিএস) এবং আইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস), বাংলাদেশ চ্যাপ্টার।
কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। জেনারেল চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন।
টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার ছিলেন বুয়েটের অধ্যাপক ড. শেখ এ. ফাত্তাহ এবং অর্গানাইজিং চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন চুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
কনফারেন্স বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন, আকর্ষণীয় প্লেনারি সেশন, অতিথি পর্ব এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেশিরভাগ প্ল্যানারি বক্তা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও মালয়েশিয়া থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন, যা এ অনুষ্ঠানের বৈশ্বিক দিককে প্রতিফলিত করে।
এই কনফারেন্স হাইব্রিড ফরম্যাটে অনুষ্ঠিত হয়, যেখানে সরাসরি এবং অনলাইনে অংশ নেওয়ার সুযোগ ছিল।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১০ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৭ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৭ ঘণ্টা আগে