তিন দিন ধরে ছিল সিনেমার আলো, গল্পের রং আর তরুণ নির্মাতাদের স্বপ্ন। সেই আবহের পর্দা নামল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) আয়োজিত বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট ২০২৬-এর সমাপনী এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে। ৯ জুলাই শেষ হয় এই উৎসব। শুরু হয়েছিল ৭ জুলাই। আয়োজন করে বিইউএফটি ফটোগ্রাফি ক্লাব। সহযোগিতায় ছিল জায়ান্ট গ্রুপ ও এডুকেশন হাব।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান
তিথি। আরও উপস্থিত ছিলেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
উৎসবকে প্রাণবন্ত করে তোলেন চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকামুখ। উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খান, সাদিয়া ইসলাম মৌ, অভিনেতা মীর সাব্বিরসহ কয়েকজন চলচ্চিত্র পরিচালক।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. ওয়ালিউল আলম। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় ক্যাম্পাস।
তিন দিনের এই উৎসবে প্রদর্শিত হয় ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ এবং ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র। পাশাপাশি শিক্ষার্থীদের নির্মিত ২৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও দর্শকদের সামনে তুলে ধরা হয়। একটি জুরিবোর্ড সেখান থেকে সেরা নির্মাণগুলো নির্বাচন করে।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ী তরুণ নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। করতালি, উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের মধ্য দিয়েই শেষ হয় তিন দিনের এই চলচ্চিত্র উৎসব।

স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিংয়ে এনার্জি ক্যাটাগরিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং গণিতে তৃতীয় স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
২৮ মিনিট আগে
একটি নতুন ভাবনা, একটি উদ্ভাবন কিংবা একটি পেটেন্টও বদলে দিতে পারে মানুষের জীবন। আর সেই বিশ্বাস সামনে রেখে গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।
১ ঘণ্টা আগে
আপনি কি ইংরেজিভাষী কোনো দেশে উচ্চশিক্ষা, চাকরি বা অভিবাসনের জন্য যাওয়ার পরিকল্পনা করছেন? সে ক্ষেত্রে প্রথম ধাপ হতে পারে আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া। বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়, নিয়োগকর্তা ও অভিবাসন কর্তৃপক্ষ ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে এই পরীক্ষার ফল গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ইংরেজি ভালো লিখতে বা কথা বলতে শুধু শব্দভান্ডার জানাই যথেষ্ট নয়। বাক্যে সঠিক সংযোগ তৈরি করাও জরুরি। এই সংযোগের কাজ করে Connectors বা Linking Words। এগুলোর সঠিক ব্যবহার লেখাকে করে সুসংগঠিত, যুক্তিসংগত ও সহজবোধ্য।
৩ ঘণ্টা আগে