স্বপ্নের শুরুটা যেমনই হোক, তার আকাশটা বড়। এসএসসির ফল প্রকাশের পর সেই আকাশেই স্বপ্নের ডানা মেলতে চায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাহাসিন খান। প্রত্যাশিত ফল পেয়ে সে খুব আনন্দিত। তবে এই ফলকে শেষ নয়, বরং এগিয়ে যাওয়ার একটি ধাপ হিসেবে দেখছে সে।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে তাহাসিন। সব বিষয়ে জিপিএ ৫-এর পাশাপাশি ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে সে পেয়েছে ১ হাজার ১৭৩ নম্বর। ফলে সাফল্যের ছাপ থাকলেও তাহাসিনের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ শেখার পথটি।
এই পথচলায় সবচেয়ে বড় শক্তি তার পরিবার ও শিক্ষকেরা। তাঁদের উৎসাহ, অনুপ্রেরণা আর দিকনির্দেশনা তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। তাই সাফল্যের এই মুহূর্তে তাঁদের প্রতিই কৃতজ্ঞ তাহাসিন।
তাহাসিনের বিশ্বাস, ভালো ফল আনন্দের। তবে শিক্ষার আসল সৌন্দর্য শুধু নম্বরে নয়; প্রতিটি বিষয় বুঝে শেখা, জ্ঞানকে কাজে লাগানো এবং শেখার আগ্রহ ধরে রাখাই শিক্ষার মূলকথা। তাই ভবিষ্যতে বিষয়গুলো গভীরভাবে বোঝার দিকেই বেশি মনোযোগ দিতে চায় সে।
এসএসসির পর ভালো কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চায় তাহাসিন। স্বপ্নের তালিকায় রয়েছে নটর ডেম কলেজও। এইচএসসিতে ভালো ফলের পাশাপাশি প্রতিটি বিষয়ের শক্ত ভিত্তি গড়ে তোলাই হবে তার পরবর্তী লক্ষ্য।
ভবিষ্যতের স্বপ্নও প্রযুক্তিকে ঘিরে। কম্পিউটার সায়েন্স নিয়ে উচ্চশিক্ষা নিতে চায় তাহাসিন। সফটওয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির নানা দিক তাকে আকর্ষণ করে। নতুন কিছু শেখা, সমস্যার সমাধান করা এবং মানুষের কাজে লাগে—এমন প্রযুক্তি তৈরি করতে চায় সে।
পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি সম্পর্কে জানার চেষ্টা করছে তাহাসিন। সামনে আরও ভালো করার সুযোগ আছে—এই বিশ্বাস তাকে এগিয়ে নেয়। কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণকে সঙ্গী করে নিজের স্বপ্ন পূরণ করার ইচ্ছা তার। সেই স্বপ্নের পথেই শুভকামনা তাহাসিনের জন্য।

নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর। সেখানে মেন্দিপুর ইউনিয়নের ধনু নদের তীরে অবস্থিত এই গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন শুভ। তাঁর বাবা পেশায় কাপড় ব্যবসায়ী ও কৃষক, মা গৃহিণী।
২ ঘণ্টা আগে
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত অর্থ বা ভালো পরিকল্পনার ওপর নির্ভর করে না। এর অন্যতম ভিত্তি হলো দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল একটি টিম। সেই দলকে সঠিকভাবে পরিচালনা, অনুপ্রাণিত এবং অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াই টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত লিখেছেন এসিআইয়ের কনজ্যুমার....
৪ ঘণ্টা আগে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
১ দিন আগে
আবেদনে আবদুল্লাহ আল মামুন জানান, অনার্স পরীক্ষায় ৩.৯০ সিজিপিএ পেয়ে তিনি বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তবে ফার্মেসি বিভাগের সেশনজট ও প্রশাসনিক জটিলতার কারণে তাঁর শিক্ষাবর্ষের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। ২০২৫ সালের নভেম্বরে পরীক্ষা শুরু হয়ে ২০২৬ সালের এপ্রিলে শেষ হয় এবং পরে ফলাফল প্রকাশ...
১ দিন আগে