বিশ্বব্যাপী ফার্মাসিস্টদের সম্মানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গতকাল বুধবার পালিত হয়েছে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’। এনএসইউয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ এবং ফার্মাসিউটিক্যাল ক্লাব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটির এই বছরের বিষয়বস্তু-বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে চাহিদা পূরণে ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা (ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রদত্ত)। এই উপলক্ষে গতকাল সকাল ১১টায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপউপাচার্য অধ্যাপক আবদুর রব খান। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড সায়েন্সের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, ফার্মাসিউটিক্যাল অনুষদের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং এনএসইউ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সাঈদ-উজ-জামান খান।
উদ্বোধন শেষে ভবিষ্যত ফার্মাসিস্টদের উদ্দেশ্যে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মানবসেবায় নিজেদের উৎসর্গ করার অনুপ্রেরণা দেন। তিনি বলেন, ‘গবেষণা ও ওষুধের মান ধরে রাখতে ফার্মাসিস্টদের অবদান সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ।’
অধ্যাপক আবদুর রব খান ফার্মাসিস্টদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের উন্নতিতে ফার্মাসিস্টদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন।’
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন নর্থ সাউথ ফার্মাসিউটিক্যাল ক্লাবের উপদেষ্টা সিনিয়র লেকচারার জুনায়েত হোসেন খান।
দিবস পালনের মূল লক্ষ্য-স্বাস্থ্য খাতের নীরব যোদ্ধা ফার্মাসিস্টদের নিরন্তর পরিশ্রম এবং অবদান দেশব্যাপী তুলে ধরা এবং ফার্মাসিস্টদের কর্মপরিসর বিস্তারে সচেতনতা তৈরি করা।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে পারবে। তবে দ্বৈত শিফটের কোনো বিদ্যালয়ের উভয় শিফট পছন্দ করলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে সব
১২ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বছরের পর বছর ফেল করার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। যারা সাধারণ শিক্ষায় এগোতে পারবে না, তাদের কারিগরি শিক্ষায় নেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে
ডিজিটাল যোগাযোগের এই সময়ে চিঠি লেখার হার কমে যাওয়ায় মানুষের মধ্যে হাতে লেখা চিঠির প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
১ দিন আগে
ইস্টার্ন ইউনিভার্সিটিতে আজ (১২ অক্টোবর) ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের...
২ দিন আগে