
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন ইউএফটিবির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান রাকিব হোসেন।
এ সময় উপাচার্য বলেন, ‘বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান। দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরিতে আধুনিক ল্যাবভিত্তিক শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। নবপ্রতিষ্ঠিত এই ল্যাব শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ, গবেষণা এবং বাস্তবধর্মী সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিভাগীয় চেয়ারম্যান রাকিব হোসেন বলেন, ‘সাইবার হুমকি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের জন্য আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ল্যাব স্থাপন সময়ের দাবি ছিল। এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা নেটওয়ার্ক সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক, এনক্রিপশন ও সাইবার ডিফেন্স বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।’
নতুন এই সাইবার সিকিউরিটি ল্যাব দেশের সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করছেন সকলে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ের স্নাতক চতুর্থ বর্ষের চতুর্থ (নতুন ও পুরাতন) সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৯ আগস্ট পর্যন্ত।
১ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ ২০০৭ সালে পাসের হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ। এবার অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী।
১২ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এ বছর। শিক্ষা বোর্ডগুলোর গড় পাসের হার, ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫; দুটিই এবার কমেছে। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা মোট পরীক্ষার্থীর এক-তৃতীয়াংশের বেশি।
১২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জের চতড়া ইউনিয়নের কুমারপুর উচ্চবিদ্যালয়। গত বছর এসএসসি পরীক্ষায় ৫৪ জনের মধ্যে ২৯ জন পাস করেছিল এখান থেকে। এক বছরের ব্যবধানে সেই বিদ্যালয়ের ১৮ পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অথচ বিদ্যালয়টিতে বর্তমানে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী রয়েছেন।
১২ ঘণ্টা আগে