Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশ

শিক্ষা ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ের স্নাতক চতুর্থ বর্ষের চতুর্থ (নতুন ও পুরাতন) সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে।

সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ‘রিসার্চ মেথডোলজি (থিওরি)’ ও ‘স্পেকটেটরস রেসপন্সেস (থিওরি)’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট ‘রেডিও প্রোডাকশন অ্যান্ড কনটেন্ট ম্যানেজমেন্ট (থিওরি)’, ১৭ আগস্ট ‘ডিরেক্টিং ফর টিভি অ্যান্ড ফিল্ম (থিওরি)’, ১৮ আগস্ট ‘আর্ট, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট (থিওরি)’ এবং ১৯ আগস্ট ‘ডিসার্টেশন অন থিয়েটার অ্যান্ড মিডিয়া (থিওরি)’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে সংশ্লিষ্ট কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত