বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিতব্য আজকের ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে দেশের অন্য সব জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল আল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেয়ারম্যানের অনুমোদনক্রমে বৈরী আবহাওয়ার কারণে শুধু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট চট্টগ্রাম, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম এবং টেক্সটাইল ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে আজ বৃহস্পতিবার ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমের বোর্ড সমাপনী পরীক্ষা-২০২৫ (বিজোড় পর্ব) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে অন্য সব জেলার কেন্দ্রগুলোতে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে বন্যা পরিস্থিতির কারণে বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রাখতে হবে। এ নির্দেশনা দেশের সব বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের...
১ ঘণ্টা আগে
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রার্থনা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
৬ ঘণ্টা আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
১১ ঘণ্টা আগে