
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই হল এলাকায় অবস্থান নিয়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, হামলার অভিযোগ তুলে হলগেটে ছবি-সংবলিত ব্যানার টানানোকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাত ১০টার দিকে হলের প্রধান ফটকের সামনে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি চলে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা হল সংসদকে ভবিষ্যতে আর ব্যানার না টানানোর জন্য সতর্ক করে দেন।
অন্যদিকে হল সংসদের নেতারা ব্যানার টানানোর প্রস্তুতি নিচ্ছেন এবং তাঁরা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন।

আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) স্থায়ী ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্লেমন-এইউবি আন্তকলেজ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। ঢাকাসহ গাজীপুর ও নরসিংদী জেলার মোট ২৪টি কলেজ অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।
১ ঘণ্টা আগে
আমাদের দেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় ও সেরা ‘এডুকেশন হাব’ কান্ট্রি। সেই রিসোর্স আমাদের রয়েছে, সেই মেধা রয়েছে। আমাদের সে প্রজ্ঞা রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। শুধু এটাকে মেটারিঅ্যালাইজ (বাস্তবায়ন) করার জন্য সকলেই সকলের কথা শুনতে হবে...
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ক্যানবেরা বাংলাদেশে একটি শাখা ক্যাম্পাস বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। আজ মঙ্গলবার ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে চলমান পাঁচটি প্রোগ্রামের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
১ দিন আগে