
আগামী ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান চলবে। এ সময় সকাল সাড়ে নয়টা থেকে শ্রেণি পাঠদান শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। পবিত্র রমজান মাসে বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লেখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।
পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে। এ ছাড়া প্রধান শিক্ষকগণ প্রস্তুতকৃত রুটিনটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করবেন।
এর আগে ২০ রমজান পর্যন্ত প্রাথমিকে ক্লাস বন্ধ রাখার দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। তবে ক্লাস চালু রাখার বিষয়ে অটল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণ, বিশেষ মোনাজাত এবং শহীদ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানের আয়ো
৩ ঘণ্টা আগে
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগসংবলিত প্রতিবেদনের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অছাত্রদের রাজনীতি বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন। যাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে থেকেও যথাযথ দায়িত্ব পালন করেন না, তাঁদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে অবস্থিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে