
জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
জানা গেছে, এবারের পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী মিজানুর রহমান ১০০ নম্বরের মধ্যে ৮১.৫ নম্বর পেয়েছেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করছেন।
মিজানুর রহমান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘প্রথমবার কোচিংয়ে আমার ভালো প্রস্তুতি ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। তখন সিদ্ধান্ত নিই—দ্বিতীয়বার পরীক্ষা দেব এবং আরও ভালো প্রস্তুতি নিয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। যদিও দ্বিতীয়বার দিতে গিয়ে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া—শেষ পর্যন্ত প্রত্যাশিত ফলাফল এসেছে। আমি যেমনটা চেয়েছিলাম, ঠিক তেমনই ফল পেয়েছি।’

ব্যবসা ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চান? সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ। ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে।
৩ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
৩ ঘণ্টা আগে
মতিহারের সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এই ইউনিটে ভর্তির প্রস্তুতির জন্য শুধু পড়াশোনা নয়, প্রয়োজন সঠিক কৌশল ও সময়ের যথাযথ ব্যবহার।
৩ ঘণ্টা আগে
দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে