
আগামী বছরে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল লটারিতে অংশ না নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ সোমবার মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইনের সই করা ‘অতীব জরুরি’ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
এতে বলা হয়, বিগত বছরগুলোতে অনুষ্ঠিত ডিজিটাল লটারির এই প্রক্রিয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (জাতীয়করণসহ) বেশির ভাগ প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও উপজেলা পর্যায়ের অনেক প্রতিষ্ঠান অংশ নেয়নি। একইভাবে সব মহানগর ও জেলার সদর, উপজেলা পর্যায়ে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ প্রতিষ্ঠান ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়নি, যা বিধিসম্মত নয়। ভবিষ্যতে যেসব প্রতিষ্ঠান ডিজিটাল লটারি প্রক্রিয়ায় অংশ নেবে না, সেসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি (মহানগর ও জেলার সদর, উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলার সদর, উপজেলা পর্যায়ে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে।
করোনা মহামারির কারণে ২০২১ সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়।
এর আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা নেওয়া হতো। নবম শ্রেণিতে ভর্তি করা হতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের ভিত্তিতে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ ঘোষণা করেছে শেনজেন বিশ্ববিদ্যালয়। গবেষণার তত্ত্বাবধানে থাকবেন কলেজ অব সিভিল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরহোসেইন কারামুজিয়ান।
৬ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তারা ২০২৬ সালের সেমিস্টারে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন...
১৪ ঘণ্টা আগে
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) রোবোটিক্স সোসাইটি আয়োজিত ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬ ’-এ দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সাফল্য অর্জন করেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।
১৫ ঘণ্টা আগে
পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে ‘অর্থবহ পর্যটন’ (Meaningful Tourism) ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা। আজ মঙ্গলবার ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন...
১৫ ঘণ্টা আগে