
হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকেরা ২০১৭ সালে দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৫ প্রতিষ্ঠা করেন। এই প্রোগ্রাম বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত যুবকদের জীবন পরিবর্তন এবং তাদের সম্প্রদায়কে প্রভাবিত করতে সহায়তা করে। এই প্রোগ্রামের অন্যতম সুবিধা হলো আইইএলটিএস (IELTS) ছাড়াই শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।
আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী ১৮ থেকে ২৯ বছর বয়সী শিক্ষার্থী, যাঁরা স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন অথবা শেষ করেছেন, তাঁরা এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যোগ্য। এই প্রোগ্রামে বিশ্বের আরও অনেক মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ রয়েছে। এই প্রোগ্রামের জন্য আর্থিক অনুদানও দেওয়া হয়।
এই প্রোগ্রামে তিনটি মডিউল আছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্বের এই প্রোগ্রাম ৮ সপ্তাহের। কোনো শিক্ষার্থী বাড়িতে বসেই আন্তর্জাতিক শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে চাইলে সম্পূর্ণ অর্থায়িত এই প্রোগ্রামে অংশ নিতে পারেন।
এই প্রোগ্রামের কিছু সুবিধা:
আবেদনের যোগ্যতা:
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও অনলাইনে আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও খবর পড়ুন:

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৮ ঘণ্টা আগে