
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট উপাধি দিয়েছে চীনের ঐতিহ্যবাহী পিকিং বিশ্ববিদ্যালয়। আজ শনিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে এই উপাধি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শনিবার পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। সেখানে তাঁকে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।’
পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ) চীনের বেইজিংয়ের হাইদিয়ান ডিস্ট্রিক্টে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৮৯৮ সালের ৩ জুলাই সম্রাট গুয়াংসুর রাজকীয় সনদে এটি ‘ইম্পিরিয়াল ইউনিভার্সিটি অব পিকিং’ নামে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।
এরপর, ১৯১২ সালের ৩ মে চীন প্রজাতন্ত্রের সরকার এটির নাম পরিবর্তন করে ‘পিকিং বিশ্ববিদ্যালয়’ রাখে। ১৯৫২ সালে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের সময় পিকিং বিশ্ববিদ্যালয় ইয়েনচিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হয় এবং বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। পরে ২০০০ সালের এপ্রিলে এটি বেইজিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হয়।
পিকিং বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত। এখানে মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের শিক্ষা ও গবেষণা পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়টি ৩০টি কলেজ ও ১২টি বিভাগের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এটির অবস্থান ১৪ নম্বরে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ মার্চ চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন। এরপর তিনি চীনের হাইনান প্রদেশের বোয়াও ফোরামে কি-নোট স্পিকার হিসেবে ভাষণ দেন। পরে তিনি চীনের নির্বাহী ভাইস-প্রিমিয়ার ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার বিষয়টি পূর্বনির্ধারিত ছিল।

দেশে একটি মহল কৃত্রিম সারসংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তাঁর অভিযোগ, ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া ডিলাররা পালিয়ে গেছেন এবং তাঁরা সময়মতো সার উত্তোলন ও বিক্রি করছেন না। এ কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
৭ মিনিট আগে
গ্যাস-সংকট এবং লোডশেডিং বাড়ায় বিকল্প হিসেবে জ্বালানি তেলের ওপর চাপ বেড়েছে। জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৩০ শতাংশ বেড়েছে। ডিজেল ও অকটেনের বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশের বেশি এবং বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের বিক্রি বেড়েছে প্রায় তিন গুণ।
৬ ঘণ্টা আগে
আগের দুটি মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনার লক্ষ্য অধরা থেকে গেলেও নতুন ৩৫ বছর মেয়াদি তৃতীয় মাস্টারপ্ল্যান তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০২৬ থেকে ২০৬০ সাল পর্যন্ত মেয়াদের এই পরিকল্পনায় রয়েছে ৩২০টি প্রকল্প।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে
৯ ঘণ্টা আগে